editor
প্রকাশিত: 9:55 PM, March 5, 2025
সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে এলাকার দরিদ্রদের মধ্যে উপহার বিতরণ অনুষ্ঠান গত ৪ মার্চ মঙ্গলবার দুপুরে সৈয়দপুর বাজার ব্যবসায়ী সমিতির অফিস রুমে অনুষ্ঠিত হয়।
সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনের সভাপতি সৈয়দ জিল্লুল হক এর সভাপতিত্বে ও মুফতি সৈয়দ শামীম আহমদের পরিচালনায় উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মাওলানা সৈয়দ সানাওয়ার আলী, বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, হাফিজ মাওলানা সৈয়দ ওজায়েরুল হক মমনু, মাওলানা সৈয়দ শাহিদ আহমদ, মাগুরা ক্রিকেট ক্লাবের সাবেক সভাপতি ব্যবসায়ী সৈয়দ হিলাল আহমদ, আলোকিত সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও ইতালি প্রবাসী সৈয়দ হাফিজ উদ্দিন, মুফতি সৈয়দ আব্দুর রহমান, আলোকিত সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি মাওলানা সৈয়দ আবিদ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র রমজান উপলক্ষে এলাকার দরিদ্রদের মধ্যে উপহার বিতরণ করেন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনের সভাপতি সৈয়দ জিল্লুল হক সহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশীরা দেশের অমূল্য সম্পদ। তারা সুদূর প্রবাসে থেকে নাড়ীর টানে সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডন এর মাধ্যমে দেশ, জাতি ও মানুষের কল্যাণমূলক কাজের মাধ্যমে ভূমিকা রাখছেন। দেশের যে কোন দুর্যোগে সমিতির মাধ্যমে প্রবাসী নেতৃবৃন্দ সহযোগিতা নিয়ে হতদরিদ্র জনগোষ্ঠির পাশে দাঁড়ান। তারই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসে উপহার বিতরণ করা একটি মহতী ও প্রশংসনীয় উদ্যোগ। বক্তারা সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনের মত অন্যান্য সামাজিক সংগঠন ও বৃত্তিবানদের মানবতার কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।
3 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন
5 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত
7 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ
6 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ
2 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক
3 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন
6 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম
4 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট