editor

প্রকাশিত: 5:59 PM, October 19, 2025

সিলটের সোবহানীঘাটে ব্যাটারী চালিত রিক্সা মালিক-শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

সিলটের সোবহানীঘাটে ব্যাটারী চালিত রিক্সা মালিক-শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

সিলেটে ব্যাটারী চালিত রিক্সার রোড পারমিট প্রদান ও ভিআইপি রোড ছাড়া অন্যান্য রোডে চলাচলের দাবীতে এক বিক্ষোভ মিছিল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে নগরীর সোবহানীঘাট এলাকায় সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয় রেজি নং: চট্ট-১৬৬৯ এর অর্ন্তভুক্ত সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সহ সভাপতি আব্দুল জলিল এর সভাপতিত্বে ও সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মন্তাজ আলী, সহ সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্লা, অফিস সম্পাদক আব্দুস সালাম, ধর্ম বিষয়ক সম্পাদক খাজা মিয়া, সংগঠনের ৬নং ওয়ার্ড সভাপতি শহিদ বক্ত, সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, ৭নং ওয়ার্ড সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক মাহবুব আলম, ৯নং ওয়ার্ড সভাপতি আনিসুর রহমান খান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, ১০নং ওয়ার্ড সভাপতি রাসেল আহমদ, সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, ১১নং ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক কাদির মিয়া, ১২নং ওয়ার্ড সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, ২৪নং ওয়ার্ড সভাপতি কাহার উদ্দিন, সাধারণ সম্পাদক রেনু মিয়া, ৩৬নং ওয়ার্ড সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক রুবেল মিয়া প্রমুখ। এছাড়াও মিছিল সমাবেশে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে অসংখ্য মালিক-শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা সিলেটে ব্যাটারী চালিত রিক্সার রোড পারমিট প্রদান ও ভিআইপি রোড ছাড়া অন্যান্য রোডে চলাচলের দাবী জানিয়ে বলেন, ব্যাটারী চালিত রিক্সা/ইজি বাইক বন্ধ থাকায় মালিক-শ্রমিক নেতৃবৃন্দ দুঃখ কষ্টের মধ্যে অসহায়ত্বের মতো দিন কাটাচ্ছেন। শ্রমিকদের মানবিক জীবন-যাপনের খোঁজখবর কেউ নিচ্ছেন তা অত্যন্ত দুঃখজনক।

সমাবেশে বক্তারা শ্রমিকদের ৭ দফা দাবী উপস্থাপন করে বলেন, ব্যাটারী চালিত রিক্সার রোড পারমিট দিতে হবে। আটককৃত রিক্সা ছেড়ে দেওয়া ও নগরীর অলি গলিতে রিক্সা ধরা বন্ধ করতে হবে। রাত ৮টার পর এবং স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের সুবিধার্থে সকাল ৯টার ভিতরে ব্যাটারী চালিত রিক্সা না ধরা এবং রিক্সার রেকার বিল ১০০ টাকা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান বক্তারা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন