editor

প্রকাশিত: 10:34 PM, November 27, 2020

সৌদিতে সড়ক দুর্ঘটনায় কানাইঘাট-জকিগঞ্জের ৩ জন নিহত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় কানাইঘাট-জকিগঞ্জের ৩ জন নিহত

6

নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের তায়েফ তুরাবায় দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার ৪ নম্বর সাতবাঁক ইউনিয়নের কুওরেরমাটি গ্রামের আব্দুল খালিকের ছেলে মাশুক আহমদ (৩৫) ও নুর আহমদের ছেলে আব্দুস শুকুর (৩২) এবং জকিগঞ্জ উপজেলার গঙ্গারজল গ্রামের মাইক্রোবাসচালক সিরাজ উদ্দিন (৪০)। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তায়েফ তুরাবার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কানাইঘাট পৌরসভার বায়মপুর গ্রামের জালাল আহমদ (৩৯)।
জানা গেছে, সকালে মাইক্রোবাসে করে কর্মস্থলে যাচ্ছিলেন তিনজন। পথে তায়েফ তুরাবায় অপর একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুজন। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেয়া হলে সেখানে একজন মারা যান।
সাতবাঁক ইউনিয়নের সদস্য আব্দুন নুর জানান, করোনাকালীন আব্দুস শুকুর গ্রামের বাড়িতেই ছিলেন। দেড় মাস আগে তিনি সৌদি আরবে যান। তিনি বলেন, কুওরেরমাটি গ্রামে ও নিহতদের বাড়িতে শোকের মাতম চলছে। এদিকে এলাকাবাসী জানান, যে তিন প্রবাসী সৌদি আরবে মারা গেছেন তারা করোনাকালে সেখানে খুবই কষ্টে দিনাতিপাত করছিলেন।

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

8 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

5 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

5 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

4 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

2 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

4 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

6 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

5 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

1
2