editor

প্রকাশিত: 10:01 PM, April 5, 2022

সৌদি আরবে ওমরাহ্ পালনকালে মিফতাহ্ সিদ্দিকী সংবর্ধিত

সৌদি আরবে ওমরাহ্ পালনকালে মিফতাহ্ সিদ্দিকী সংবর্ধিত

গতকাল ৪ই এপ্রিল সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদ সৌদি আরব কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা মিফতাহ্ সিদ্দিকীর সৌদি আরবে ওমরাহ পালন উপলক্ষে অবস্থান করায় এক সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়।

সৌদি আরবের জেদ্দায় অনুষ্টিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির আহবায়ক আহমেদ আলী মুকিব।

প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আলী মুকিব বলেন, মিফতাহ্ সিদ্দিকী ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তৃনমুল থেকে উঠে আসা একটি নাম। উনার মাধ্যমে সিলেট মহানগর বিএনপির কার্যক্রমে গতিশীলতা লক্ষ করা যায়। তিনি আশাবাদ ব্যক্ত করেন মিফতাহ্ সিদ্দিকী সিলেট মহানগর বিএনপি তৃনমুল থেকে দল পরিচালনার মাধ্যমে বর্তমান সৈরাচার বিরোধী আন্দোলন আরও বেগবান করবেন।

সংবর্ধীত অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এই পৈশাচিক সরকারের বিরুদ্ধে গুম, খুন ও হত্যার তীব্র প্রতিবাদ চালিয়ে যেতে হবে। আপনাদের পাঠানো রেম্যিটেন্স সরকার আজ লুঠ করে নিয়ে যাচ্ছে, প্রতিটি মুহূর্তে বাংলাদেশে বঞ্চনার স্বীকার হতে হচ্ছে আমার প্রবাসী ভাই-বোনদের। তিনি আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, সৈরাচারের রাহুগ্রাস থেকে পরিত্রাণের একমাত্র পথ হলো এই জালিম সরকারের বিরুদ্ধে গন-অভ্যুতান করে বাংলাদেশের জনগনকে গন-মানুষের প্রিয় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনে আদিষ্ট করতে হবে। এতেই মিলবে মুক্তি, হবে সৈরতন্ত্রের অবসান। সংবর্ধনা অনুষ্টানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সৌদি আরব পশ্চিম আঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন।

সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদ সৌদি আরব কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদ সৌদি আরব কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টিপু সুলতান এবং যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সৌদি আরব কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মান্নান, সৌদি আরব শ্রমিক দলের উপদেষ্টা ও পশ্চিম অঞ্চল বিএনপির যুগ্ম আহবায়ক কেফায়েত উল্লাহ্ সহ বিএনপি, যুবদল ও শ্রমিক দল নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন