editor
প্রকাশিত: 10:35 PM, July 24, 2025
স্কলার্সহোম মেজরটিলা কলেজ-এর ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির অর্ধবার্ষিক ও এসএসসি ২০২৬ এর প্রাক নির্বাচনি পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে এই ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
বাংলা বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন আহমেদের উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। অনুষ্ঠানে শ্রেণি শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন জীববিজ্ঞান বিভাগের প্রভাষক ও শ্রেণিশিক্ষক জাহাঙ্গীর হুসেন,, ইংরেজি বিভাগের প্রভাষক ও শ্রেণিশিক্ষক আন্নামা চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন একাডেমিক ইনচার্জ প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. ফয়জুল হক তাঁর মোটিভেশনালমূলক বক্তব্যে বলেন, “শিক্ষার্থীরাই এ প্রতিষ্ঠানের প্রাণ, তাদের মাধ্যমে শিক্ষক ও প্রতিষ্ঠানের সুনাম নির্ধারিত হয়। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা সফল হলেই আমরা সফল হই। অভিভাবক ও শিক্ষকরা সমন্বিত ভাবে ভূমিকা রাখলে, শিক্ষার্থীরা তাদের কাঙ্খিত লক্ষ্যে সহজেই পৌঁছতে পারে। শিক্ষকরাই হলেন মানুষ গড়ার কারিগর এবং অভিভাবকরা তাদের পরম পৃষ্ঠপোষক। তিনি বলেন, শিক্ষার্থীদের কোন কাজে যেন অভিভাবকদের মাথা নীচু করতে না হয়, এ ব্যাপারে তোমাদেরকে সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে, শুধু ভালো রেজাল্টই না, আমরা তোমাদের কাছ থেকে সুশৃঙ্খল ও আদর্শিক জীবন প্রত্যাশা করি।”
তিনি আরো বলেন, “বাবা-মা ছাড়া শুধু শিক্ষকরাই শিক্ষার্থীদের সাফল্যে আনন্দিত হোন, গর্ববোধ করেন এবং স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগান,চলার পথ সহজ করে দেন। মিথ্যা, মাদক ও মুখস্থ থেকে বিরত থেকে,তোমাদের আলোকিত জীবন গড়তে হবে।”
অনুষ্ঠান শেষে অধ্যক্ষ মহোদয় ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির বিভিন্ন সেকশনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান প্রাপ্তদের মাঝে রেজাল্ট কার্ড ও বিশেষ পুরস্কার প্রদান করেন এবং ক্লাসে শতভাগ উপস্থিতি পুরস্কার ‘প্রিন্সিপাল এওয়ার্ড ২০২৫’ বি তরণ করেন। এ সময় সকল শিক্ষার্থী ও শ্রেণি শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন