editor
প্রকাশিত: 9:08 PM, January 19, 2022
সৃজনশীল প্রশ্নপত্র প্রনয়ণ ও শিক্ষার্থীদের উত্তর দান দক্ষতা বাড়ানোর লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজ-এর উদ্যোগে হাফিজ মজুমদার ট্রাস্টের বিভিন্ন সহ প্রতিষ্ঠানের নির্বাচিত বিজ্ঞান শিক্ষদের জন্য এক পেশাগত দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) বিকাল ৩টায় স্কলার্সহোম মেজরটিলা কলেজ ক্যাম্পাসে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালা প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মজুমদার ট্রাস্টের একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান প্রবীণ শিক্ষাবিদ ড. কবির চৌধুরী বলেন, পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নাই। আপনাদের এ আয়োজনে আমি অভিভূত। স্কলার্সহোম প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষায় সিলেটের একটি আইকন প্রতিষ্ঠান।
সভাপতির বক্তব্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও নিত্য নতুন পাঠকৌশলের সাথে পরিচিত করোনার জন্য আজকের এই প্রশিক্ষণ কর্মশালা। এমন একটি শিক্ষাসহায়ক প্রোগ্রামের আয়োজন করতে পেরে আমরা গর্বিত। এ প্রশিক্ষণ কর্মশালায় স্কলার্সহোম মেজরটিলা, স্কলার্সহোম শাহী ঈদগাহ, স্কলার্সহোম পাঠানটুলা, স্কলার্সহোম দক্ষিন সুরমা শাখার ‘বিজ্ঞান শিক্ষকগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কলার্সহোম শাহী ঈদগাহ শাখার অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব:) মুনির আহমেদ কাদরী। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ দিদার চৌধুরী, মুরারীচাঁদ কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক তোফায়েল আহমেদ চৌধুরী এবং জীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ প্রমুখ। বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়