editor
প্রকাশিত: 8:37 PM, September 21, 2023
বিপুল উৎসাহ ও উদ্দীপনায় স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিজ্ঞান মেলা ও পদার্থ-রসায়ন অলিম্পিয়ার্ডের পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে এই পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
বাংলা বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন আহমেদের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। বিজ্ঞানকে মানবমুক্তির হাতিয়ার উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান যুগ বিজ্ঞানের যুগ, তোমরা যারা নতুন নতুন উদ্ভাবনী ও বিজ্ঞান প্রজ্ঞা দেখিয়ে সাইন্স ফেয়ার ও অলিম্পিয়ার্ডে আমাদের মুগ্ধ করেছো, তোমরাই আগামী বাংলাদেশের ভবিষ্যৎ’। এতো সুন্দর আয়োজনের জন্য তিনি সার্বিক সম্বন্বয়ক প্রভাষক হাসান শাহরিয়ার মজুমদারবসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন একাডেমিক ইনচার্জ প্রভাষক রাজন সরকার, রসায়ন বিভাগের প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন, বাংলা বিভাগের প্রধান প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, জীব বিজ্ঞান বিভাগের প্রধান প্রভাষক নিজাম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে কলেজ আয়োজিত বিজ্ঞান মেলায় সেরা উদ্ভাবনী পুরস্কার, পদার্থ-রসায়ন অলিম্পিয়ার্ডে চ্যাম্পিয়ান পুরস্কার, ইংরেজি রচনা লিখন পুরস্কার, দাবা চ্যাম্পিয়ানশীপ পুরস্কারসহ শতভাগ উপস্থিতির জন্য ‘প্রিন্সিপাল এ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন