editor
প্রকাশিত: 4:01 PM, July 10, 2025
স্কলার্সহোম মেজরটিলা কলেজ থেকে ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ২৪ জন জিপিএ-৫ সহ ৯৭ টি জিপিএ-৪ এসেছে। গত বছরের ধারাবাহিকতায় এবারও এসএসসি পরীক্ষায় অনবদ্য ফলাফল করায় ছাত্রছাত্রী, অভিভাবক ও কলেজ কর্তৃপক্ষ অত্যন্ত আনন্দিত। রেজাল্ট প্রকাশের সাথে সাথেই কলেজে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
এসময় কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক উপস্থিত শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাদের সাথে আনন্দ ভাগাভাগি করেন ও আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
ফয়জুল হক তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিক্ষকমণ্ডলী, অভিভাবক, পরিচালনা পর্ষদসহ, সকল স্টাফকে ধন্যবাদ জানান এবং সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। এছাড়া তিনি অর্জিত ফলাফল ধরে রেখে আরো ভালো করার অঙ্গীকার ও আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ইংরেজি ভার্সনের শিক্ষার্থীরা বাংলা ভার্সনের চেয়ে অনেক ভালো ফলাফল অর্জন করেছে এবং ইংরেজি ভার্সনে পাশের হার শতভাগ। যাত্রালগ্ন থেকেই স্কলার্সহোম মেজরটিলা কলেজ বৃহত্তর সিলেটের শিক্ষায় সাড়া জাগিয়েছে। কৃতিত্বপূর্ণ ফলাফল, কো-কারিকুলার অ্যাকটিভিটিস, নিয়মানুবর্তিতা ও শৃঙখলাবোধে স্কলার্সহোম এক রোল মডেল বিদ্যাপীঠ। সুদক্ষ অধ্যক্ষ, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, আন্তরিক পরিচালনা পর্ষদসহ সবাই শিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের সমৃদ্ধ ভিত্তি ও বিশ্বায়নের পৃথিবীতে যুগোপযোগী করে গড়ে তুলতে বদ্ধ পরিকর। প্রতিষ্ঠানে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত শ্রেণিকক্ষ, সমৃদ্ধ পাঠাগার, উন্নত ল্যাবসহ সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান রয়েছে।
1 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
5 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
6 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
5 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
7 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
2 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
3 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে
4 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও