editor

প্রকাশিত: 5:08 PM, April 12, 2026

স্কলার্সহোম মেজরটিলা কলেজে আবৃত্তি ও বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে আবৃত্তি ও বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত

6

শিক্ষার্থীদের সৃজনশীলতা, বক্তৃতা দক্ষতা ও সাহিত্যচর্চার বিকাশের লক্ষ্যে সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজে কবিতা আবৃত্তি ও নির্ধারিত বিষয়ে বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

6

রবিবার (১২ এপ্রিল) উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।

8

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। তিনি তাঁর বক্তব্যে বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কবিতা মানুষের অনুভূতি ও মূল্যবোধকে জাগ্রত করে, আর বক্তব্য প্রতিযোগিতা শিক্ষার্থীদের যুক্তিবোধ, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে সহায়ক। তিনি শিক্ষার্থীদের নিয়মিত সাহিত্যচর্চার মাধ্যমে দেশ ও সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

প্রতিযোগিতাটি তিনটি গ্রুপে বিভক্ত ছিল এবং প্রতিটি গ্রুপের জন্য আলাদা বিষয় নির্ধারিত ছিল জুনিয়র গ্রুপ (৬ষ্ঠ-৮ম): বক্তব্যের বিষয় ছিল ‘ছাত্র জীবনে সময়ের মূল্য’ এবং আবৃত্তির কবিতা ছিল পল্লীকবি জসিমউদ্দীনের ‘কবর’। ইন্টারমিডিয়েট গ্রুপ (৯ম-১০ম): বক্তব্যের বিষয় ছিল ‘পরিবেশ রক্ষায় আমাদের করণীয়’ এবং কবিতা ছিল কাজী নজরুল ইসলামের ‘কাণ্ডারী হুঁশিয়ার’। সিনিয়র গ্রুপ (১১শ-১২শ): বক্তব্যের বিষয় ছিল ‘নেতৃত্বের গুণাবলি’ এবং আবৃত্তির কবিতা ছিল নজরুলের কালজয়ী ‘বিদ্রোহী’।

1

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বাংলা বিভাগের প্রভাষক সাগর আহমেদ, মাহবুবুর রহমান ও আমিনুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক তোফায়েল আহমেদ শিহাব এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিভাগীয় প্রধান মীর হোছাইন সরকার।

শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনা শেষে প্রতিটি গ্রুপের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অধ্যক্ষ মো. ফয়জুল হক। সবশেষে উপস্থিত অতিথিদের নিয়ে এক ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

1

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

5 ‎‎আক্তার হোসেন: ‎‎সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

1 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

5 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

5 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

6 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

6 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

6 স্টাফ রিপোর্টার: 8 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

6 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের

1
8