editor

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৬

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সম্পন্ন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সম্পন্ন

5

সিলেটের অন্যতম শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি-২০২৬ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

8

রবিবার (২৮ জুন) কলেজের অডিটোরিয়ামে উৎসবমুখর, আবেগঘন ও অনুপ্রেরণামূলক পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ দুই বছরের শিক্ষাজীবনের অসংখ্য স্মৃতি, শিক্ষক-শিক্ষার্থীর আন্তরিক সম্পর্ক এবং সহপাঠীদের সঙ্গে কাটানো সোনালি মুহূর্তের স্মৃতিচারণে বিদায়ের ক্ষণটি হয়ে ওঠে আবেগে ভরপুর।

কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোমের একাডেমিক কো-অর্ডিনেটর ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরী।

5

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরী বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই স্মার্ট বাংলাদেশের আগামী দিনের নির্মাতা। স্কলার্সহোম তোমাদের যে শৃঙ্খলা, নৈতিকতা ও বিশ্বমানের শিক্ষা দিয়েছে, তা বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগাতে হবে। প্রতিকূলতাকে জয় করে সততা, আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে এবং বিশ্বদরবারে দেশের মর্যাদা সমুন্নত রাখতে হবে।

5

সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, শিক্ষার্থীদের বিদায় দেওয়া যেমন আবেগের, তেমনি তাদের নতুন যাত্রার সূচনা আমাদের জন্য গর্বের। আমি বিশ্বাস করি, তোমরা পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে কলেজের সুনাম আরও সমৃদ্ধ করবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, মানবিকতা ও দায়িত্ববোধ ধারণ করে এগিয়ে যাবে—এই প্রত্যাশাই আমাদের।

পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পবিত্র আল-কুরআন থেকে তেলাওয়াত করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক ফয়সাল আহমেদ এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন হিন্দু ধর্ম শিক্ষা বিভাগের প্রভাষক জুই তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন কলেজের একাডেমিক ইনচার্জ প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষ থেকে আফরিন বিনতে হাসিব ও জান্নাত জাহান শিমু বিদায়ীদের প্রতি শুভকামনা জানিয়ে বক্তব্য দেন। জবাবে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষ থেকে কাজী রাশেদা এবং তাসফিয়া চৌধুরী কলেজজীবনের স্মৃতিচারণ করে শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ। একাদশ শ্রেণির মানতুহা আক্তার ও আজহারুল আম্বিয়া নাদিম যৌথভাবে মানপত্র পাঠ করার পর একাদশ শ্রেণির শিক্ষার্থীরা বিদায়ীদের হাতে স্মারক মানপত্র তুলে দেন। এছাড়া পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হাসান শাহরিয়ার মজুমদার এবং অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান রাজন সরকার।

8

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরীক্ষার্থীদের সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক উসমান গণি। মোনাজাত শেষে বিদায়ী শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে একটি স্মারক গ্রুপ ফটো তোলা হয়। এরপর পরীক্ষার্থীদের হাতে দাপ্তরিকভাবে পরীক্ষা উপকরণসহ এইচএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র (এডমিট কার্ড) ও রেজিস্ট্রেশন কার্ড তুলে দেন অধ্যক্ষ জনাব মো. ফয়জুল হক।

পুরো অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত ও সাবলীলভাবে যৌথভাবে সঞ্চালনা করেন একাদশ শ্রেণির দুই শিক্ষার্থী নুজহাত তাসফিয়া চৌধুরী ও আশফাকুল ইসলাম। তাদের দক্ষ উপস্থাপনা অনুষ্ঠান শেষ পর্যন্ত উপস্থিত সকলকে মুগ্ধ করে রাখে।

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ সংবাদ

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’ মহানগর শাখার পরিচিতি সভা : দুর্নীতি ও দেশদ্রোহিতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’ মহানগর শাখার পরিচিতি সভা : দুর্নীতি ও দেশদ্রোহিতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

2 দুর্নীতি ও দেশদ্রোহী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন “আমরা জুলাই যোদ্ধা” সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ। রবিবার (২৮ জুন)

বিশিষ্ট সমাজসেবক দেওয়ান মসুদ রাজা চৌধুরী আর নেই

বিশিষ্ট সমাজসেবক দেওয়ান মসুদ রাজা চৌধুরী আর নেই

7 বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান সিলেটের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মসুদ রাজা চৌধুরী

শাহজালাল মাজারের জবাবদিহি ও সাবেক ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবিতে সিলেটে সমাবেশ ও রাস্তা অবরোধ

শাহজালাল মাজারের জবাবদিহি ও সাবেক ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবিতে সিলেটে সমাবেশ ও রাস্তা অবরোধ

2 হযরত শাহজালাল (রহ.) মাজারের আয়ের সঠিক হিসাব, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সিলেটের সাবেক সফল জেলা প্রশাসক (ডিসি)

অস্ত্র ও হত্যাচেষ্টা মামলার আসামি সেলিম গ্রেফতার

অস্ত্র ও হত্যাচেষ্টা মামলার আসামি সেলিম গ্রেফতার

6 সিলেটের এসএমপি এয়ারপোর্ট থানা এলাকার চাঞ্চল্যকর অস্ত্র আইন এবং গুরুতর আঘাত ও হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি সিলেট মহানগর স্বেচ্ছাসেবক

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সম্পন্ন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সম্পন্ন

6 সিলেটের অন্যতম শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি-২০২৬ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 3 রবিবার

নগরীতে জালালাবাদ ইমাম সমিতির মানববন্ধন  হাফিজ নাঈমকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে

নগরীতে জালালাবাদ ইমাম সমিতির মানববন্ধন হাফিজ নাঈমকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে

7 ফ্যাসীবাদী আমলের দায়ের করা ষড়যন্ত্রমূলক সুরঞ্জিত সেনগুপ্ত হত্যার চেস্টা মামলায় হাফিজ সৈয়দ নাঈম আহমদকে মৃত্যুদন্ড রায় দেওয়ার প্রতিবাদে জালালাবাদ

চাইনিজ উশু ফাইটার স্কুলের কৃতি শিক্ষার্থীদের মাঝে বেল্ট ও সনদপত্র বিতরণ

চাইনিজ উশু ফাইটার স্কুলের কৃতি শিক্ষার্থীদের মাঝে বেল্ট ও সনদপত্র বিতরণ

4 বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটের কৃতি উশু খেলোয়াড়দের মাঝে বেল্ট প্রদান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ‘চাইনিজ উশু

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: কয়েস লোদী

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: কয়েস লোদী

1 প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের উদ্যোগে এক বৃক্ষরোপণ

1
8