editor

প্রকাশিত: 4:58 PM, July 16, 2026

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘জুলাই শহিদ দিবস–২০২৬’ উপলক্ষে স্মরণসভা

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘জুলাই শহিদ দিবস–২০২৬’ উপলক্ষে স্মরণসভা

6

‘জুলাই শহিদ দিবস–২০২৬’ উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে এক আলোচনা সভা, স্মরণানুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। একই সঙ্গে তাঁদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

3

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের সম্মানিত অধ্যক্ষ  মো. ফয়জুল হক বলেন, “জুলাই শহিদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসের এক অনন্য অধ্যায়। তাঁদের ত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বোধ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে। শহিদরা যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আজকের তরুণ প্রজন্মের। মেধা, সততা ও দেশপ্রেমের শক্তিতেই বাংলাদেশ আরও সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ রাষ্ট্রে পরিণত হবে।” তিনি শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

স্বাগত বক্তব্য দেন কলেজের একাডেমিক ইনচার্জ প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন প্রভাষক শরিফুল ইসলাম ও প্রভাষক মীর হোসাইন সরকার। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন একাদশ শ্রেণির শিক্ষার্থী আশফাক হোসাইন এবং ইংরেজি ভার্সনের শিক্ষার্থী নুজহাত তাসপিয়া চৌধুরী।

4

বক্তারা জুলাই আন্দোলনের শহিদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁদের আদর্শ অনুসরণের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

6

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক তোফায়েল আহমেদ শিহাব। সমাপনী পর্বে জুলাই আন্দোলনের সকল শহিদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রভাষক উসমান গণী।

3

স্মরণসভায় উপাধ্যক্ষ প্রাথমিক শাখা নাহিদা খানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানজুড়ে এক শোকগম্ভীর, মর্যাদাপূর্ণ ও শ্রদ্ধাময় পরিবেশের সৃষ্টি হয়।

Sharing is caring!

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট সব সময়ই সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য চারণভূমি: কয়েস লোদী

সিলেট সব সময়ই সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য চারণভূমি: কয়েস লোদী

5 শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠান-২৬ উপলক্ষে রিকাবীবাজার পয়েন্ট অডিটোরিয়ামের সামনের ফটকে অদ্য ১৬ জুলাই বৃহস্পতিবার দুপুর ২ টায় বাংলাদেশ

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘জুলাই শহিদ দিবস–২০২৬’ উপলক্ষে স্মরণসভা

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘জুলাই শহিদ দিবস–২০২৬’ উপলক্ষে স্মরণসভা

5 ‘জুলাই শহিদ দিবস–২০২৬’ উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে এক আলোচনা সভা, স্মরণানুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘বাংলা কিউআর’ দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় একটি যুগান্তকারী:..বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘বাংলা কিউআর’ দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় একটি যুগান্তকারী:..বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম

2 স্মার্ট ও ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় পূবালী ব্যাংক পিএলসি-এর ‘এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা

রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন: সমির পুরকায়স্থ

রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন: সমির পুরকায়স্থ

6 রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন দেশে বিদেশে দেশের মুখ উজ্জল করছেন। গত ১৪ জুলাই জগন্নাথপুর উপজেলা যুব কল্যাণ

প্রত্যাশা মাদকাশক্তি নিরাময় কেন্দ্রের দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রত্যাশা মাদকাশক্তি নিরাময় কেন্দ্রের দোয়া মাহফিল অনুষ্ঠিত

3 সিলেট মহানগরীর আম্বরখানা ওয়েভস ৮৮/৩ প্রত্যাশা মাদকাশক্তি চিকিৎসা ও সমন্বিত পুর্ণবাসন কেন্দ্রের পরিচালক বাবলু আহমদ মজুমদারের ছেলের আকিকা উপলক্ষ্যে

কালীঘাটে সাদ্দামের গোডাউনে রাতের আঁধারে ঢুকছে চোরাই মাল

কালীঘাটে সাদ্দামের গোডাউনে রাতের আঁধারে ঢুকছে চোরাই মাল

3 স্টাফ রিপোর্টার: সিলেটের অন্যতম ব্যস্ত পাইকারি বাজার কালীঘাটে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে ভারতীয় পণ্যের অবৈধ চোরাচালান

ষড়যন্ত্র রুখে অবিচল পথচলা : সিলেটের পরিবহন শ্রমিকদের আস্থা আলী আকবর রাজন

ষড়যন্ত্র রুখে অবিচল পথচলা : সিলেটের পরিবহন শ্রমিকদের আস্থা আলী আকবর রাজন

8 স্টাফ রিপোর্টার: রাজনীতি কিংবা অধিকার আদায়ের আন্দোলন কোনোখানেই আদর্শিক নেতৃত্বকে ষড়যন্ত্র ও অপপ্রচার করে দমিয়ে রাখা যায় না। অসত্যের

প্রবাসীর সম্পত্তি আত্মসাতের চেষ্টা, মাদক কারবার ও আইসিটি মামলায় জেল খাটা রফিকুল ইসলাম ফেনুর অপকর্মে অতিষ্ঠ এলাকাবাসী

প্রবাসীর সম্পত্তি আত্মসাতের চেষ্টা, মাদক কারবার ও আইসিটি মামলায় জেল খাটা রফিকুল ইসলাম ফেনুর অপকর্মে অতিষ্ঠ এলাকাবাসী

4 সিলেটে ভোল্ট পাল্টে ‘বিএনপি নেতা’ বনে যাওয়ার চেষ্টা, নানা অভিযোগে অভিযুক্ত ফেনুর শাস্তির দাবি স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর পশ্চিম

1
8