editor

প্রকাশিত: 3:17 PM, August 17, 2026

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ক্ষুদে শিক্ষার্থীদের বর্ণিল বর্ষাবরণ অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ক্ষুদে শিক্ষার্থীদের বর্ণিল বর্ষাবরণ অনুষ্ঠিত

7

বাংলার ঋতুবৈচিত্র্যের স্নিগ্ধ প্রকৃতি ও সবুজের সমারোহে বর্ষার আগমনকে বরণ করে নিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে আনন্দঘন ও বর্ণিল বর্ষাবরণ অনুষ্ঠান।

সোমবার (১৭ আগস্ট) কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ইংলিশ ভার্সনের ক্ষুদে শিক্ষার্থীদের গান, কবিতা, নৃত্য ও মনোমুগ্ধকর পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

শিশুদের মধ্যে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা সৃষ্টি, প্রকৃতির সঙ্গে নিবিড় পরিচয় এবং তাদের সুপ্ত সৃজনশীল প্রতিভার বিকাশের লক্ষ্যেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোমের একাডেমিক কো-অর্ডিনেটর প্রফেসর জয়নুল আবেদিন চৌধুরী। স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শাখার উপাধ্যক্ষ নাহিদা খান, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও অভিভাবকগণ।

1

প্রাথমিক শাখার উপাধ্যক্ষ নাহিদা খানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রাক-প্রাথমিক শাখার শিক্ষিকাদের আন্তরিক পরিকল্পনা ও পরিচালনায় সম্পূর্ণ আয়োজনটি অত্যন্ত প্রাণবন্ত রূপ নেয়।

বর্ষাকে কেন্দ্র করে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শাখার কোমলমতি শিশুদের পরিবেশনায় ছিল গান, কবিতা আবৃত্তি ও নৃত্য। কখনো বৃষ্টির ছন্দ, আবার কখনো নৃত্যের তালে তালে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অডিটোরিয়ামে এক আনন্দমুখর আবহ তৈরি করে। শিশুদের এই নিবিড় পরিবেশনা এবং শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানে অনন্য মাত্রা যোগ করে।

6

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, আমাদের ক্ষুদে শিক্ষার্থীরা ইংলিশ ভার্সনে পড়াশোনা করলেও তাদের শিকড় বাংলার মাটি ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত। বর্ষাবরণের মতো আয়োজন তাদের নিজস্ব ঐতিহ্যকে জানার চমৎকার সুযোগ তৈরি করে।

তিনি আরও বলেন, শিশুদের শিক্ষা শুধু শ্রেণিকক্ষ ও পাঠ্যবইয়ে সীমাবদ্ধ নয়। বর্ষা যেমন প্রকৃতিকে সজীব করে, তেমনি আমাদেরও প্রতিকূল পরিস্থিতিতে সাহস নিয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই শিশুরা আত্মবিশ্বাসী হয়ে ওঠে।

3

সব মিলিয়ে স্কলার্সহোম মেজরটিলা কলেজের এই বর্ষাবরণ অনুষ্ঠানটি পরিণত হয় ক্ষুদে শিক্ষার্থীদের হাসি, গান ও উচ্ছ্বাসে ভরা এক অনন্য সাংস্কৃতিক উৎসবে।

7

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ক্ষুদে শিক্ষার্থীদের বর্ণিল বর্ষাবরণ অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ক্ষুদে শিক্ষার্থীদের বর্ণিল বর্ষাবরণ অনুষ্ঠিত

6 বাংলার ঋতুবৈচিত্র্যের স্নিগ্ধ প্রকৃতি ও সবুজের সমারোহে বর্ষার আগমনকে বরণ করে নিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে আনন্দঘন ও

মৌলভীবাজার সমিতি সিলেটের শিক্ষাবৃত্তি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনার দরখাস্ত আহবান

মৌলভীবাজার সমিতি সিলেটের শিক্ষাবৃত্তি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনার দরখাস্ত আহবান

7 সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের সংগঠন ‘মৌলভীবাজার সমিতি সিলেট’-এর উদ্যোগে সমিতির জীবন সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদানের জন্য দরখাস্ত জমা

প্রবাসীদের গ্রাউন্ড হ্যান্ডলিং হয়রানি বন্ধ ও যৌক্তিক বিমান ভাড়া নির্ধারণ করতে হবে: মুফতি আবুল হাসান এমপি

প্রবাসীদের গ্রাউন্ড হ্যান্ডলিং হয়রানি বন্ধ ও যৌক্তিক বিমান ভাড়া নির্ধারণ করতে হবে: মুফতি আবুল হাসান এমপি

7 সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, আমাকে কানাইঘাট-জকিগঞ্জের মানুষ নির্বাচিত

ঈর্ষণীয় ফলাফল অর্জন করা দিয়া ইবনাত একজন আদর্শ মানুষ হতে চান

ঈর্ষণীয় ফলাফল অর্জন করা দিয়া ইবনাত একজন আদর্শ মানুষ হতে চান

3 ফলাফলটা তার ঈর্ষণীয় ই। কারণ ১২শ ৫০ নাম্বারের মধ্যে ১১শ ৮৭ পেয়ে এবারের এসএসসি পরীক্ষায় চমক দেখিয়েছেন এই শিক্ষার্থী।

চোরাই টাকার পাহাড়ে গডফাদার তরিকুল

চোরাই টাকার পাহাড়ে গডফাদার তরিকুল

1 রুবেলের গুদাম ও সুরমা ট্রান্সপোর্ট ব্যবহার করে কামিয়েছেন অঢেল অবৈধ সম্পদ সিলেট সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা ভারতীয় পণ্যের

সিলেটি দেখলেই ক্ষিপ্ত শিক্ষক আউয়াল

সিলেটি দেখলেই ক্ষিপ্ত শিক্ষক আউয়াল

7 সিলেটের আলমপুরস্থ মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) কম্পিউটার ব্যাচের শিক্ষক আউয়ালের বিরুদ্ধে শিক্ষার্থীদের হেনস্তা, চরম মানসিক নির্যাতন ও হুমকির

খসরুজ্জামান খসরুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খসরুজ্জামান খসরুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

4 সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরুর বিরুদ্ধে একশ্রেণির স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের তীব্র অভিযোগ উঠেছে।

গণবিজ্ঞপ্তি জারি : সিউক-এর পূর্বানুমোদন ছাড়া ভবন নির্মাণ ও জমি ব্যবহার নিষিদ্ধ

গণবিজ্ঞপ্তি জারি : সিউক-এর পূর্বানুমোদন ছাড়া ভবন নির্মাণ ও জমি ব্যবহার নিষিদ্ধ

8 পরিকল্পিত নগর গঠন, সুশৃঙ্খল নগরায়ন এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সিলেট মহানগরী ও সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে সিলেট

1
4