editor
প্রকাশিত: 1:33 PM, August 26, 2026
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) কলেজের হলরুমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ ও শান্তির বার্তা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক শিক্ষার্থীদের কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, বরং নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি বলেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলে একজন শিক্ষার্থী সৎ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রভাষক মীর হোসাইন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শাখার উপাধ্যক্ষ নাহিদা খান।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক ফয়সল আহমেদ ও উসমান। বক্তারা মহানবী (সা.)-এর বিদায় হজের ভাষণকে মানবাধিকার ও সাম্যের অনন্য দলিল হিসেবে উল্লেখ করে অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকার পরামর্শ দেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. আমির হোসেন।
আইসিটি বিভাগের প্রভাষক খাইরুল আলম উসমানের পরিচালনায় অনুষ্ঠানে মহানবী (সা.)-এর জীবন ও কর্মের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরবর্তীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
প্রভাষক খাইরুল আলম উসমান বলেন, বর্তমান সময়ে তরুণ প্রজন্মের নৈতিক ও মানবিক বিকাশে মহানবী (সা.)-এর সত্যবাদিতা, ধৈর্য ও মানবপ্রেমের শিক্ষা অনুসরণের বিকল্প নেই।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থী মো. আনহার পবিত্র কোরআন তিলাওয়াত করেন এবং প্রভাষক জহিরুল ইসলাম হামদ ও নাতে রাসুল পরিবেশন করেন। সবশেষে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি, শিক্ষার্থীদের সাফল্য এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক ফয়ছল আহমদ।
সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি
প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে
সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া শিশু-কিশোর সংগঠন (জিশিস) এর কেন্দ্রীয় সহ
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায়
সিলেট মহানগীর রায়নগর রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ী প্রিমিয়ারলীগ-২০২৬ (RPL) সিজন-১১ এর প্লেয়ার ড্রাফট এবং ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠান। আসন্ন
সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. করিম মাহমুদ
আগামী সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের রাজনৈতিক অঙ্গনে বইতে শুরু করেছে আগাম ভোটের হাওয়া। যেখানে অন্যান্য রাজনৈতিক