editor
প্রকাশিত: 3:42 PM, September 30, 2026
শিক্ষার্থীদের যুক্তিবোধ, সমালোচনামূলক চিন্তাশক্তি, আত্মবিশ্বাস, প্রকাশভঙ্গি এবং ইংরেজি ভাষায় যোগাযোগ দক্ষতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) কলেজের ইংরেজি বিভাগের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাটি তিনটি বিভাগে (জুনিয়র, ইন্টারমিডিয়েট ও সিনিয়র) অনুষ্ঠিত হয়।
স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো: ফয়জুল হকের সভাপতিত্বে ও প্রভাষক সজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্কলার্সহোমের সমন্বয়ক প্রফেসর জয়নুল আবেদিন চৌধুরী বলেন, শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনে বিতর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, বিতর্ক কেবল জয়লাভের মাধ্যম নয়; বরং এটি শিক্ষার্থীদের স্বাধীনভাবে চিন্তা করতে, যুক্তিনির্ভর মতামত প্রকাশ করতে, ভিন্নমতকে শ্রদ্ধা করতে এবং আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক জাকারিয়া আল মামুন।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক জাকারিয়া আল মামুন, প্রভাষক মিস মুয়িহারা বেগম এবং প্রভাষক জাভেদ আহমেদ চৌধুরী। প্রতিটি পর্বের ফলাফল সংকলনের দায়িত্ব পালন করেন প্রভাষক মেহেদী ইসলাম তাপাদার তানভি।
অনুষ্ঠানে রিভিউয়ার হিসেবে প্রতিযোগীদের বিতর্ক কৌশল ও উপস্থাপনা নিয়ে গঠনমূলক পরামর্শ দেন ইংরেজি বিভাগের প্রভাষক ওমর ফারুক ও প্রভাষক মুনাব্বির জোহান। ইংরেজি বিভাগের প্রভাষক ও প্রতিযোগিতার আহ্বায়ক তানভীর বিশ্বাসের সুশৃঙ্খল পরিকল্পনা ও সমন্বয়ে পুরো আয়োজনটি সফলভাবে বাস্তবায়িত হয়। অনুষ্ঠানের শেষপর্বে বিজয়ী শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন এবং তাঁদের মাঝে সনদপত্র বিতরণ করেন অধ্যক্ষ মো: ফয়জুল হক।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন