editor

প্রকাশিত: 6:05 PM, November 4, 2020

স্ক্যানার জটিলতা; ইউরোপে তিন সপ্তাহ ধরে শাক-সবজি রপ্তানি বন্ধ

স্ক্যানার জটিলতা; ইউরোপে তিন সপ্তাহ ধরে শাক-সবজি রপ্তানি বন্ধ

অনলাইন ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা স্ক্যানারে জটিলতা দেখা দেওয়ার পর দেশ থেকে ইউরোপিয়ান ইউনিয়নে প্রায় তিন সপ্তাহ ধরে শাক-সবজি রপ্তানি একেবারেই বন্ধ হয়ে গেছে। তৃতীয় দেশে স্ক্যানিং ব্যবহার করে সীমিত পরিসরে তৈরি পোশাকসহ অন্যান্য পণ্য রপ্তানি চালুর সুযোগ থাকলেও তাতে ব্যয় পড়ছে অনেক বেশি।

রপ্তানিকারকদের অভিযোগ, গত ১০ অক্টোবর নিরাপত্তা স্ক্যানারে জটিলতা দেখা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে তারা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে চিঠি দেন, যাতে মেশিনটি দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়। কিন্তু গত ৩ সপ্তাহেও সেটি ঠিক হয়নি।
দেশের আকাশপথের প্রধান গেটওয়েতে নিরাপত্তা স্ক্যানিং মেশিন সচল করার ক্ষেত্রে দীর্ঘসূত্রতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফ্রুটস ভেজিটেবল অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস এক্সপোর্টাস অ্যাসোসিয়েশন। তারা বিষয়টি নিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে প্রয়োজনীয় সাড়া না পেয়ে এখন সমস্যা সমাধানে বাণিজ্য মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছেন। গত ২৮ অক্টোবর তারা উদ্বেগ জানিয়ে চিঠি দেন।

বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, বিমানবন্দরে স্থাপিত ইডিএস স্ক্যানিং মেশিনটি গত ১৮ দিন ধরে বন্ধ থাকায় তাজা শাক-সবজি, ফলমূল ও অন্যান্য খাদ্যপণ্য রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। যার ফলে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে, রপ্তানিকারকরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

যোগাযোগ করা হলে অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন বাংলাদেশ প্রতিদিনকে জানান, দেশের প্রধান বিমানবন্দরের মতো একটি স্পর্শকাতর জায়গায় ৩ সপ্তাহ ধরে নিরাপত্তা স্ক্যানার নষ্ট থাকার ঘটনাটি আমাদের বিস্মিত করেছে।

তিনি জানান, বিষয়টি নিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে গত ১৩ অক্টোবর চিঠি দিলেও তাদের উদ্বেগের বিষয়টিতে যথেষ্ট সাড়া মেলেনি কর্তৃপক্ষের কাছ থেকে।

জাহাঙ্গীর হোসেন জানান, শাক-সবজি, ফলমূল পচনশীল পণ্য হওয়ায় বাড়তি টাকা খরচ করে তৃতীয় দেশের মাধ্যমেও স্ক্যানিং সুবিধা নিতে পারছেন না তারা। ফলে স্ক্যানার নষ্টের পর থেকে দেশ থেকে একেবারেই তাদের পণ্য রপ্তানি বন্ধ হয়ে গেছে।

রপ্তানিকারকরা জানান, বিশ্ববাজারে বাংলাদেশি শাক-সবজি ও ফলের প্রচুর চাহিদা রয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের প্রায় ৫০টি দেশে সবজির পাশাপাশি রপ্তানি বাড়ছে দেশের মৌসুমি ফল ও খাদ্যপণ্যের। বৈশ্বিক করোনা মহামারীর কারণে দীর্ঘদিন ফ্লাইট বন্ধ থাকায় এ খাতে চাহিদা বেড়েছে দ্বিগুণ। বিমান চলাচল শুরুর পর যখন বাংলাদেশের রপ্তানিকারকরা তাদের পণ্য রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিয়েছেন তখনই স্ক্যানার জটিলতার ইউরোপে হুমকির মুখে পড়েছে বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম এই খাতটি।

অবশ্য স্ক্যানার সচল করার বিষয়ে গাফিলতির বিষয়টি অস্বীকার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। প্রতিষ্ঠানটির সদস্য (নিরাপত্তা) শহীদুজ্জামান ফারুকী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, স্ক্যানার সচল করার জন্য ভারত, মালয়েশিয়া ও দুবাই থেকে প্রকৌশলীরা বাংলাদেশে এসে কাজ শুরু করেছেন। দু-এক দিনের মধ্যে এটি সচল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শহীদুজ্জামান ফারুকী জানান, স্ক্যানার সচল করার বিষয়টি তাদের সর্বোচ্চ অগ্রাধিকারে রয়েছে। কারণ এর সঙ্গে নিরাপত্তা ইস্যু জড়িত। এ ছাড়া ইডিএস মেমিশনটি নষ্টের পর রপ্তানিকারকদের তৃতীয় দেশে স্ক্যানিং করে পণ্য রপ্তানি করতে হচ্ছে। এতে খরচও বাড়ছে। এই বিষয়টিও ভাবতে হচ্ছে তাদের।

বেবিচকের এই অতিরিক্ত সচিব বলেন, বিমানবন্দরে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে এই স্ক্যানারটি স্থাপন হয়েছিল। ফলে এখন এটি মেইনটেন্যান্সের বিষয়টিও ওই বেসরকারি কোম্পানিটির মাধ্যমেই হচ্ছে। এছাড়া কোভিড-১৯ পরিস্থিতির কারণেও বিদেশ থেকে প্রয়োজনীয় টেকনেশিয়ান আনায় কিছুটা বিলম্ব ঘটেছে বলে জানান তিনি।

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন