editor

প্রকাশিত: 8:55 PM, January 19, 2025

স্ট্যান্ডার্ড ব্যাংক গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ: চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ

গোয়ালাবাজারে নতুন ঠিকানায় স্ট্যান্ডার্ড ব্যাংক

স্ট্যান্ডার্ড ব্যাংক গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ: চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ

7

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মোহাম্মদ আবদুল আজিজ বলেছেন, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ। আমাদের লক্ষ্য শুধু আর্থিক সেবা প্রদান নয়, বরং গ্রাহকদের আস্থা অর্জন এবং তাদের জীবনমান উন্নত করা। স্ট্যান্ডার্ড ব্যাংক গোয়ালাবাজার কৃষিশাখার মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী এবং কৃষকরা উন্নত ও আধুনিক ব্যাংকিং সুবিধা সহজেই পাবেন। আমাদের নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করার মাধ্যমে আমরা স্থানীয় গ্রাহকদের আরও কাছে আসতে পারবো। তিনি আরো বলেন, একটি কার্যকর ব্যাংকিং ব্যবস্থা এলাকার ব্যবসা-বাণিজ্য ও কৃষিখাতকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই শাখার মাধ্যমে এলাকার মানুষের ব্যাংকিং সুবিধা আরও সহজ এবং দ্রুতগামী হবে। এলাকার ছোট-বড় ব্যবসায়ী ও কৃষকরা আরও সহজে আর্থিক সেবা গ্রহণ করতে পারবেন। এটি স্থানীয় উন্নয়নের পথ প্রশস্ত করবে।
অধিকতর উন্নত ও আধুনিক সেবা প্রদানের লক্ষ্যে সম্পূর্ণ শরি‘আহভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি এর সিলেট জেলার গোয়ালাবাজার এসএমই/কৃষিশাখা নতুন ঠিকানায় কার্যক্রম শুরু উপলক্ষে রোববার (১৯ জানুয়ারি) দুপুরে শাখা প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ, সিলেট অঞ্চলের প্রধান আবু রাহেদ খন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের গোয়ালাবাজার শাখার শাখা প্রধান সদানন্দ দেবনাথ। অনুষ্ঠানে গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন রিপন, যুক্তরাজ্য প্রবাসী আব্দুস সালাম শেখ। অনুষ্ঠানে স্থানীয় শিল্পপতি, ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্ট্যান্ডার্ড ব্যাংকের সিলেট জেলার গোয়ালাবাজার এসএমই/কৃষি শাখা কাহের ম্যানশন শপিং কমপ্লেক্স (২য় ও ৩য় তলা), হোল্ডিং নং.- ১১৭৪, ওসমানী নগরে কার্যক্রম শুরু করেছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

3 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

6 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

6 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

6 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

7 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

3 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

6 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

8 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা

1
6