editor
প্রকাশিত: 11:21 AM, October 24, 2021

ছবি: প্রতীকী
আন্তর্জাতিক ডেস্ক ::
নতুন বিয়ে করা স্ত্রীকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। অভিযুক্ত কিশোর ভারতের ওড়িশা রাজ্যের বোলঙ্গি জেলার বাসিন্দা।
স্থানীয় পুলিশ জানায়, ১৭ বছরের ওই কিশোর মাত্র দুই মাস আগে ২৪ বছরের এক যুবতীকে বিয়ে করে। দুই পরিবারের অমতে গোপনে এই বিয়ে হয়। কিন্তু বিয়ের পরে আর্থিক সমস্যায় পড়ে ওই কিশোর। তখন রায়পুরে এক ইটভাটায় কাজ করতে যাবে বলে জানায় সে। কথা মতো নিজের স্ত্রীকে নিয়ে রওনা দেয়। কিন্তু রায়পুর যাওয়ার পরিবর্তে সে চলে আসে রাজস্থানে।
অভিযোগ, রাজস্থানে এক গ্রামে নিয়ে যায় নিজের স্ত্রীকে। সেখানে ১ লাখ ৮০ হাজার টাকায় স্ত্রীকে বিক্রি করে দেয় ৫৫ বছর বয়স্ক এক বৃদ্ধের কাছে। পরে টাকা দিয়ে বাড়ি ঠিক করে ওই কিশোর। এমনকী নিজের জন্য দামী মোবাইল কেনে।
স্ত্রী অন্য কারোর সঙ্গে পালিয়েছে বলে বাড়ি ফিরে অভিযোগ করে সে। কিন্তু স্ত্রীর বাড়ির লোকজন সেটা বিশ্বাস করেনি। এরপরেই পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। পুলিশ তদন্তে ওই নাবালকের স্ত্রীকে রাজস্থানে রেখে দেওয়ার বিষয়টি জানতে পারে। এরপরেই ওই গ্রামে যায় পুলিশ। কিন্তু সেখানে স্থানীয়দের বাধার মুখে পড়েন তারা।
ওই বৃদ্ধ কিছুতেই তরুণীকে ফেরত দিতে রাজি হচ্ছিল না। শেষে স্থানীয় পুলিশের সহায়তায় ওই তরুণীকে উদ্ধার করে নিয়ে আসা হয়।
ওই কিশোরকে সংশোধনাগারে পাঠানো হয়েছে। বিষয়টিতে আর কেউ জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
ডিএসএস / ২৪ অক্টোবর ২০২১ / আল-আমিন
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন