editor
প্রকাশিত: 2:39 PM, November 9, 2020
অনলাইন ডেস্ক
ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম পর্যায়ে উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিভিন্ন পদে আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) ফরম বিক্রি শুরু করবে বিএনপি।
দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীরা ১০ নভেম্বর থেকে ১২ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।
গতকাল রবিবার (৮ নভেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই তিনদিন চেয়ারপারসনের গুলশান কার্যালয় ও বিএনপির জেলা কার্যালয় থেকে মনোনয়নের জন্য আবেদন ফরম সংগ্রহ এবং গত ১৮ সেপ্টেম্বর জারিকৃত নির্দেশনা অনুসরণ পূর্বক যথাযথভাবে পূরণ করে জমা দিতে পারবেন।
প্রথম পর্যায়ে ঘোষিত তফসিল অনুযায়ী যেসব উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে:
উপজেলা পরিষদ: বগুড়ার শেরপুর, নওগাঁর রাণীনগর, পাবনার ইশ্বরদী, বেড়া, সাতক্ষীরার দেবহাটা, যশোরের বাঘারপাড়া, সদর, রাজবাড়ীর গোয়ালন্দ, কুমিল্লার ব্রাহ্মণপাড়া, নোয়াখালীর বেগমগঞ্জ।
পৌরসভা: গাইবান্ধার পলাশবাড়ি, মাদারীপুরের রাজৈব, ফরিদপুর সদর ও মধুখালী, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর।
ইউনিয়ন পরিষদ: কুড়িগ্রামের রৌমারীর দাঁতভাঙ্গা, বন্দবেড়, চর শৌলমারী, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের দলদলী, বরিশালের মেহেন্দিগঞ্জের উত্তর উলানিয়া, দক্ষিণ উলানিয়া, নরসিংদীর মনোহরদীর গোতাশিয়া, শরীয়তপুরের ভেদরগঞ্জের ডিএমখালি, ময়মনসিংহের নান্দাইলের জাহাঙ্গীরপুর, হবিগঞ্জ সদরের রাজিউড়া, মৌলভীবাজারের কুলাউড়ার বরমচালম, কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর উত্তর, রাঙামাটি সদরের মগবান ও বিলাইছড়ির বড়থলি ইউনিয়ন।
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি
খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে
বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়