editor
প্রকাশিত: 12:24 PM, October 7, 2021
ডিএসএস ডেস্ক ::
দেশের স্বনামধন্য এনজিও SERAC-Bangladesh (সিরাক-বাংলাদেশ), মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনজিও বিষয়ক ব্যুারোতে নিবন্ধিত একটি স্বনামধন্য বেসরকারী যুব উন্নয়ন সংস্থা যা জাতিসংঘের ইকোনেমিক ও সোস্যাল কাউন্সিলের বিশেষ পরামর্শক প্রতিষ্ঠান। সারাদেশের ৮টি বিভাগে সরকারের যথাযথ অনুমোদন সাপেক্ষে সংস্থাটির স্বাস্থ্য ও যুব উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। সম্প্রতি ঝিনাইদহ জেলায় কিছু সংখ্যক বেনামী প্রতিষ্ঠান ও স্বার্থান্বেষী মহল প্রতারনার উদ্দেশ্যে অবৈধভাবে, বিনা অনুমতিতে, সিরাক-বাংলাদেশ এর ওয়েবসাইট হতে নাম, তথ্য, এবং খন্ডিত লোগো ইত্যাদি ব্যবহার করে, এবং ০১৭৪২৪২৪৭৬৭ নাম্বার ব্যবহার করে বিভিন্ন লোকজনকে ঋণ/অনুদান ইত্যাদি দেওয়ার প্রলোভন দেখিয়ে জামানতস্বরূপ বিভিন্ন জনের কাছ থেকে বেশ কিছু টাকা হাতিয়ে নেয়। ভূক্তভোগীদের পরিচয়ে কেউ কেউ প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে ল্যান্ডলাইন/টিএন্ডটি নম্বর নিয়ে সিরাক অফসে যোগাযোগ করলে উক্ত প্রতারণামূলক অপতৎপরতার বিষয়ে প্রথমে এনজিওটি অবগত হয়।
সিরাক-বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস, এম সৈকতের সাথে কথা হলে তিনি জানান, ইতোপূর্বে কোনদিনই ঝিনাইদহ জেলায় কোন ধরনের অফিস বা কার্যক্রম পরিচালনা করে নাই। প্রতারক চক্র তাদের ভূয়া সাইনবোর্ডে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির সনদ (এমআরএ) ভূয়া নাম্বার ব্যবহার করেছে যা কোনকালেই সিরাকের ছিল না বা নেই। এমনকি অত্র প্রতিষ্ঠানের কোথাও কোন ধরনের আর্থিক কর্মকান্ড (ঋণ, আমানত, অনুদান ইত্যাদি) নেই। তাই বিষয়টি নিয়ে আমরা অত্যন্ত উদ্বেগ প্রকাশ করছি। এছাড়াও সেইসব অজ্ঞাত লোকজন বা এসব ভূয়া প্রতিষ্ঠানের সাথে আমাদের হেড অফিস কিংবা কোনও শাখা অফিসের কোনও ধরণের সংশ্লিষ্টতা নেই। আমরা মনে করি, এ ধরনের হীন কর্মকান্ডের মাধ্যমে তারা অত্র প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করার পাশাপাশি সাধারন মানুষের ক্ষতি সাধন করতে পারে।
তিনি আরো বলেন, বিষয়টি নিয়ে ইতোমধ্যে ডিএমপির পল্লবী থানায় জেনারেল ডায়েরী (জিডি) করা হয়েছে। অতএব এ ধরনের কোন সংবাদ সিরাক-বাংলাদেশ সংশ্লিষ্ট নয় এবং বর্ণিত ঘটনার বিষয়ে আশা করি আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করে অপরাধীদের যথাযথ বিচার নিশ্চিত করবেন।
উল্লেখিত বিষয় নিয়ে প্রথম সারির একটি পত্রিকা সিরাক-বাংলাদেশ এর সাথে কোনরূপ যোগাযোগ না করেই সংবাদ প্রকাশ করে, বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের বিভ্রান্ত না হবার অনুরোধ করেছেন এস, এম সৈকত এবং অবিলম্বে গণমাধ্যমের সঠিক তথ্য প্রকাশ করে জনসাধারনকে সচেতন করার আহ্বান জানিয়েছেন।
ডিএসএস / ৭ অক্টোবর ২০২১ / আল-আমিন
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন