editor
প্রকাশিত: 5:14 PM, September 20, 2025
পবিত্র কোরআনে মানুষের জীবনের দিকনির্দেশনার পাশাপাশি পশু-পাখীর জীবন থেকেও নানা শিক্ষা গ্রহণের কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ মবনু বলেছেন, আল্লাহ তায়ালা কোরআনে গরু, উট, কাক, মৌমাছি, পিপড়া, হাতি, হুদহুদ পাখিসহ অনেক প্রাণীর কাহিনি তুলে ধরেছেন। এগুলো নিছক কাহিনি নয়, বরং মানুষের জীবনের জন্য শিক্ষা ও উপদেশ।
তিনি বলেন, সূরা বাকারার মাধ্যমে আমরা শিখি, অযথা তর্ক-বিতর্ক নয়, বরং সত্যকে গ্রহণ করা উচিত। কাকের কাহিনি প্রমাণ করে, মানুষ কখনও কখনও পশুর কাছ থেকেও শিক্ষা নেয়। মৌমাছির জীবন আমাদের দেখায় কিভাবে সুশৃঙ্খল পরিশ্রম ও উপকারী জীবন যাপন করতে হয়। আশহাবে ফিলের ঘটনার মাধ্যমে বোঝা যায়, আল্লাহর কুদরতের কাছে কোনো শক্তিই টিকতে পারে না। আবার পিপড়া ও হুদহুদ পাখির উদাহরণ থেকে আমরা শিখি শৃঙ্খলা, সতর্কতা, যোগাযোগ ও নেতৃত্বের শিক্ষা।
তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তি ও ভোগবাদী জীবনে মানুষ প্রকৃতি ও প্রাণিজগতকে অবহেলা করছে। অথচ কোরআনে উল্লেখিত এসব প্রাণীর জীবন থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি, তবে সমাজে শান্তি, ভারসাম্য ও নৈতিকতা প্রতিষ্ঠিত হতে পারে। পশু-পাখীর জীবন নিয়ে আল্লাহ যে শিক্ষা দিয়েছেন, তা শুধু ধর্মীয় কাহিনি নয়; বরং আধুনিক যুগেও এর গুরুত্ব অপরিসীম।
তিনি শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে নগরীর চৌহাট্টাস্থ স্বপ্নপুরী-কানিজ ফাতেমা জায়গীরদার শিশু-কিশোর পাঠাগারের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে ‘কোরআনের আলোকে পশু-পাখীর জীবন’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
স্বপ্নপুরী পাঠাগারের পরিচালক মোহাম্মদ ফাছিহ-উল ইসলাম শাইয়্যান এর সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. রেজাউল করিম হিরণ, সুমন চৌধুরী, মরিয়ম মহল মনী, পাঠাগারের মিডিয়া কো-অর্ডিনেটর সৈয়দ আনোয়ার বখত, লাইব্রেরীয়ান কানিজ ফাতেমা চৌধুরী।
অনুষ্ঠানে ‘কোরআনের আলোকে পশু-পাখীর জীবন’ শীর্ষক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী আছিফা রহমান ও আহনাফ আহমেদ রাহীকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন