editor

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২০

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করছেন রায়হানের পরিবারের সদস্যরা

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করছেন রায়হানের পরিবারের সদস্যরা

4

সিলেটে আলোচিত রায়হান হত্যাকাণ্ডের প্রায় একমাস। দীর্ঘ ২৯ দিনেও প্রধান অভিযুক্ত (সাময়ীক বরখাস্তকৃত) এস.আই আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বাধ্য হয়ে সোমবার (৯ অক্টোবর) স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন রায়হানের পরিবারের সদস্যরা।

6

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মখলিছুর রহমান কামরান।

তিনি জানান, রায়হানের মৃত্যুর এক মাস হতে চললেও এখনও মূল অভিযুক্ত এস.আই আকবর অধরা। তাই এ মামলার অগ্রগতিসহ সকল দোষীকে দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য রায়হানের পরিবারের সদস্যরা সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সোমবার দেখা করতে যাচ্ছেন।

তবে অসুস্থ থাকায় রায়হানের মা সালমা বেগম যেতে পারবেন না। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন রায়হানের আপন চাচা আমেরিকা প্রবাসী আব্দুল কুদ্দুস, লন্ডন প্রবাসী বোনের স্বামী, কাউন্সিলর মো. মখলিছুর রহমান কামরান ও  স্থানীয় মুরুব্বি শওকত হোসেন।

5

সোমবার ভোরে তারা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন জানান কাউন্সিলর কামরান।

5

সিলেটের মহানগর পুলিশের (এসএমপি) বন্দরবাজার ফাঁড়িতে গত ১১ অক্টোবর রাতে নির্যাতনে রায়হান নিহতের ঘটনার প্রধান সন্দেহভাজন সাবেক ফাঁড়ি ইনচার্জ এসআই (বরখাস্ত) আকবর হোসেন ভূঁইয়াকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনার ২৯ দিন অতিবাহিত হওয়ার পরও আকবর গ্রেফতার না হওয়ায় রায়হান হত্যা নিয়ে ধোঁয়াশা কাটছে না। মুখ খুলছে না অন্য অপরাধীরাও। তৈরি হচ্ছে নানা জটিলতা।

কয়েক দিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল টাঙ্গাইলে এক অনুষ্ঠানে বলেছিলেন, ‘রায়হান হত্যা মামলার মূল আসামিকে শনাক্ত করা হয়েছে। শিগগিরই তাকে ধরা হবে। ‘

এর আগে রায়হানের বাড়িতে গিয়ে সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছিলেন, অভিযুক্ত পুলিশের এসআই আকবর বিদেশে পালিয়ে গেলেও তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হবে। আমার বিশ্বাস আকবর এখনও দেশের বাইরে যায়নি। সীমান্তগুলোকে সঙ্গে সঙ্গে সতর্ক করেছি।

এদিকে, দুই মন্ত্রীর আশ্বাস আর রায়হানের পরিবার ও এলাকাবাসীর টানা আন্দোলনের মুখেও পলাতক আকবরের অবস্থান একমাসেও শনাক্ত করে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে রায়হানের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানাতে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন পরিবারের সদস্যরা।

7

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

3 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

4 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

7 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

6 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

5 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

7 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন

শাল্লায় কালনী নদী থেকে আওয়ামী লীগের ঠিকাদার হাবিবের অবৈধ বালু উত্তোলন

শাল্লায় কালনী নদী থেকে আওয়ামী লীগের ঠিকাদার হাবিবের অবৈধ বালু উত্তোলন

3 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

6 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 7 বুধবার (২৪

1
6