editor

প্রকাশিত: 9:56 PM, October 15, 2025

স্বাধীনতার পর থেকে বিএনপি সবসময় মানুষের কল্যাণ ও অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে : আবুল কাহের চৌধুরী শামীম

স্বাধীনতার পর থেকে বিএনপি সবসময় মানুষের কল্যাণ ও অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে : আবুল কাহের চৌধুরী শামীম

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের ভোটার রয়েছে। দেশের মানুষ এখন পরিবর্তন চায়, তারা গণতন্ত্র, ন্যায়বিচার ও স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার ফিরে পেতে চায়। ধানের শীষ আজ জনগণের আশা-আকাক্সক্ষার প্রতীক হয়ে উঠেছে। গ্রাম থেকে শহর সর্বত্রই বিএনপির প্রতি মানুষের ভালোবাসা ও আস্থা রয়েণে। তাই আগামী নির্বাচনে জনগণ ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে গণমানুষের সরকার প্রতিষ্ঠা করবে।

তিনি আরো বলেন, বিএনপি হলো এই দেশের গণমানুষের সংগঠন। স্বাধীনতার পর থেকে এই দল সব সময় মানুষের কল্যাণ ও অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিএনপি বিশ্বাস করে, জনগণই ক্ষমতার উৎস। তাই এই দল সর্বদা জনগণের পাশে থেকে তাদের দুঃখ-দুর্দশা লাঘবের কাজ করছে। বিএনপির নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক, সুশাসিত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন সম্ভব। তাই আগামী নির্বাচনে গণমানুষের এই দলকে বিজয়ী করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

বুধবার (১৫ অক্টোবর) রাতে গোলাপগঞ্জ উপজেলা ঢাকা দক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনগণকে সচেতন করার লক্ষ্যে আয়োজিত লিফলেট বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

গোলাপগঞ্জ ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, ঢাকা দক্ষিণ ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, বিএনপি নেতা সাবেক মেম্বার ফারুক, ঢাকা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক মতিউর রহমান খন্দকার, সিলেট জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক কামরুজ্জামান জুন, সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, গোলাপগঞ্জ উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক তানহার আহমদ লায়েক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক সুহেদ আহমদ, ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. সুহেদ আহমদ, আমুড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহিন আহমদ, ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক তুফায়েল আহমদ সুমেল, উপজেলা ছাত্রদল নেতা আবু বক্কর, মোহাম্মদ আরিফ আহমদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন