editor
প্রকাশিত: 2:44 PM, November 9, 2022
ডিএসএস ডেস্ক:: সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, নতুন প্রজন্মকে জানাতে হবে, কিভাবে দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার মর্যাদা কি এবং স্বাধীনতা না এলে বাঙালি জাতির কি পরিণতি হতো।
মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতিসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, ভবিষ্যৎ বংশধরদেরকে আরও জানাতে হবে যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই বাঙালি জাতি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তিনি বলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের তালিকায়। এটা সম্ভব হয়েছে চলমান রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারের আন্তরিকতা ও পরিকল্পিত কর্মসূচি। আগে এভাবে পরিকল্পনা গ্রহণ করা হয়নি। ২০০৮ সালে দিনবদলের সনদে যে স্বপ্ন দেখানো হয়েছিল তা ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে ২০৪১ সালে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে।
জেলা প্রশাসক উল্লেখ করেন, বাংলাদেশ এখন ডিজিটাল। তথ্য-প্রযুক্তির বিকাশের কারণে করোনাকালেও দেশের অভ্যন্তরে কিংবা বহির্বিশ্বে যোগাযোগ ও আর্থিক লেনদেন থেমে থাকেনি। তিনি বলেন, জাতীয় দিবসগুলো বর্ণিল আয়োজনে উদযাপনের মধ্য দিয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার সাদাতের সঞ্চালনায় প্রস্তুতিসভায় আলোচনায় অংশ নেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক তৌছিফ আহমেদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মণ, বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক মো হুমায়ুন এ.কে চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি, এফবিসিসিআই’র পরিচালক তাহমিন আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, জেলা শিক্ষা কর্মকর্তা এ.এস.এম আব্দুল ওয়াদুদ, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্ত, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. সালাহ উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা, প্রবীণ লেখক-সাংবাদিক আফতাব চৌধুরী, সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন, সিলেট টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক, সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো রুহুল আলম, সম্মিলিক নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সৈয়দ তকরিমুল হাদী প্রমুখ।
প্রস্তুতিসভায় ১ ডিসেম্বর মহান বিজয়ের মাস বরণসহ মহান বিজয় দিবস উদযাপনের ব্যাপক ও বর্ণিল আয়োজনের কর্মসূচি গ্রহণ করা হয়।
ডিএসএস/৯ নভেম্বর/পিভি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন