editor
প্রকাশিত: 9:56 PM, March 8, 2022
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের কর্মসূচীর ন্যায় খাসদবীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (৮ মার্চ) সকাল ১০টায় বিদ্যালয়ে প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খাসদবীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসাইন আলীর সভাপতিত্বে ও বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমিতি সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. রাশেদ নেওয়াজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক ৫নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধা মো. মনির আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাঙালী জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন হচ্ছে মহান স্বাধীনতা। এ জাতির জাতিসত্ত্বা রক্ষা, আর্থ-সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় এদেশের আপামর মানুষ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে জীবন বাজি রেখে দেশ রক্ষায় যুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছি। তাই সোনার বাংলা বিনির্মানে তোমরাও বঙ্গবন্ধুর আদর্শ রক্ষায় সর্বদা প্রস্তুত থাকতে হবে। তাহলেই আমাদের এই কষ্টার্জিত স্বাধীনতার স্বার্থকতা হবে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি আছমা খান, শিক্ষক নাজিয়া সুলতানা, পারভিন আক্তার, সুমি বেগম, লিপন চন্দ, হেপী শর্মা পাঠক, সুমি রায়, শিলু চন্দ, দিলারা বেগম, লাভলী পাল, অভিভাবক সদস্য রুবেল আহমেদ প্রমুখ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়