editor
প্রকাশিত: 9:57 PM, February 1, 2025
সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগর শাখার সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির শাহীন বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রবাসীদের অপরিসীম অবদান জাতি কখনো ভূলবে না। ১৯৭১ এর মতো ২০২৪ এর গণঅভ্যুন্থানেও স্বৈরাচার হাসিনাকে হঠাতে প্রবাসীরা বিদেশের মাটিতে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গণতন্ত্র রক্ষার পক্ষে প্রবাসীদের তৈরি জনমত আন্দোলনের গতিকে আরও বেগবান করছিল। তিনি বলেন, প্রবাসীদের পাঠানো অর্থে দেশের অর্থনীতির চাকা সচল থাকে। তাই প্রবাসীদের প্রাপ্ত সম্মান দেয়া আমাদের কর্তব্য।
তিনি গত শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগরের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি আব্দুল মুকিত এবং যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ও মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সদস্য সচিব মকসুদুল করিমের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগর শাখার সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি আব্দুল মুকিত এবং যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ও মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সদস্য সচিব মকসুদুল করিম।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ কবির আহমদ, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, বিমানবন্দর থানার আহবায়ক একেএম শাহজাহান, সদর উপজেলার আহবায়ক শহীদ আহমদ, গোলাপগঞ্জ উপজেলার সদস্য সচিব জাহাঙ্গীর আহমদ চৌধুরী, বিএনপি নেতা আব্দুল ওয়াহিদ, নুরুল ইসলাম, সিলেট মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান, স্কুল বিষয়ক সম্পাদক ফাহিম সরকার প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন