editor
প্রকাশিত: 5:56 PM, July 21, 2025
উন্নত চিকিৎসা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সূর্যের হাসি ক্লিনিক কাজ করে যাচ্ছে। এটি একটি স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক যা দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে। সূর্যের হাসি ক্লিনিক মূলত তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। বর্তমানে স্বাস্থ্য সেবাকে আরো উন্নত করতে বিভিন্ন প্রদক্ষেণ গ্রহণ করা হয়েছে এবং তা বাস্তাবায়ন করতে সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন।
বক্তারা আরো বলেন, প্রায় তিন দশক ধরে দেশের বিভিন্ন প্রান্তে নিরাপদ প্রসব, মা ও শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও সাধারণ চিকিৎসা সেবায় সারাদেশে কাজ করে যাচ্ছে সূর্যের হাসি ক্লিনিক। এই ক্লিনিকের লক্ষ্য মানুষের জন্য মানসম্মত চিকিৎসা সেবা প্রদান করা। বক্তারা এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন এবং ক্লিনিকের সার্বিক উন্নয়নের এগিয়ে আসার আহবান জানান।
সোমবার (২১ জুলাই) দুপুরে সিলেট কাজীটুলাস্থ সূর্যের হাসি ক্লিনিক এর উদ্যোগে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
সূর্যের হাসি ক্লিনিক কাজিটুলার ম্যানেজার জামিল বিন মো. মিজান চৌধুরীর সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সূর্যের হাসি নেটওয়ার্কের ওপারেশন ম্যানেজার ব্রিগে. জেনারেল অব. মুহাম্মদ আশরাফুল কাদের, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সহকারি পরিচালক বিশ্বজিৎ কৃষ্ণা চক্রবর্তী, সূর্যের হাসি নেটওয়ার্কের ক্লিনিক্যাল সার্ভিস ম্যানেজার নকুল কুমার বিশ^াস।
বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (সার্জারী) ডা আবুল কালাম আজাদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের অধ্যাপক ড. মো আলমগীর কবির, সমাজসেবক ফখরুল ইসলাম শামিম, কাজীটুলা কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারী মো. কামাল মিয়া কামরান, কাজী জালাল উদ্দিন সরকারী বালক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জুয়েলী খানম, ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, সমাজসেবক মফিজুর রহমান, সূর্যের হাসি ক্লিনিক টুকের বাজারের সিনিয়র ম্যানেজার স্বপ্না বেগম, সূর্যের হাসি ক্লিনিক সুনামগঞ্জের ম্যানেজার পান্না দে, সূর্যের হাসি ক্লিনিক টিলাগড়ের ম্যানেজার কামরুন নাহার কুরেসী, এসএসকেএস ক্লিনিক জৈন্তাপুরের ম্যানেজার সাকির আহমদ, সূর্যের হাসি ক্লিনিক কাজিটুলা শাখার অফিসার এডমিন ও একাউন্টস কেশব চন্দ্র কপালী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কাজীটুলা জামে মসজিদের ইমাম হাফিজ মৌলানা সিদ্দিক আহমদ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন