admin
প্রকাশিত: 11:13 PM, April 27, 2021

ফাইল ছবি
অনলাইন ডেস্ক
দ্বিতীয়বারের মতো সিটি স্ক্যান করার জন্য করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন। ১০টার দিকে হাসপাতালে পৌঁছান।
খালেদা জিয়ার সঙ্গে তার চিকিৎসক দলের সদস্যরা ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন রয়েছেন।
এর আগে গত ১৫ এপ্রিল রাতে এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়ার সিটি স্ক্যান করা হয়। পরে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, সিটি স্ক্যানে মাইল্ড পর্যায়ের সমস্যা ধরা পড়েছে। এর পরিপ্রেক্ষিতে সিটি স্ক্যানের ফাইনাল রিপোর্ট দেখে আগের ব্যবস্থাপত্রের সাথে শুধু নতুন একটি ওষুধ যুক্ত করা হয়।
খালেদা জিয়াকে হাসপাতালে তার নিরাপত্তার জন্য ঢাকা মেট্টোপলিটন পুলিশকে চিঠি দেয় বিএনপি। দরে চেয়ারপারসনের একান্ত সহকারী এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত ওই চিঠিতে গত ১০ এপ্রিল করোনা পরীক্ষায় খালেদা জিয়া করোনাক্রান্ত হন খালেদা জিয়া। যা পরের দিন সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এরপর দ্রুত ‘বক্ষব্যাধি ও মেডিসিন’ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এফএম সিদ্দিকীরে নেতৃত্বে ব্যক্তিগত চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল টিম গঠন করা হয়। তাদের তত্ত্বাবধানে গুলশানের বাসা ফিরোজায় তার চিকিৎসা শুরু হয়।
করোনা আক্রান্ত হওয়ার ১৪ দিন পর গত শনিবার দুপুরে নমুনা নেওয়া হয় বেগম জিয়ার। দ্বিতীয় টেস্টের ওই রিপোর্টেও তার করোনা পজিটিভ আসে।
খালেদা জিয়ার চিকিৎসকরা জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। আগের থেকে ভালো আছেন। কোভিডের ডেঞ্জার পিরিয়ড পার হয়ে গেছে। তিনি আশঙ্কামুক্ত।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন