admin
প্রকাশিত: 8:04 PM, February 27, 2021
বাংলাদেশ পুলিশ সিলেটের অতিরিক্ত ডিআইজি পরিতোষ ঘোষ বলেছেন, সরকার প্রতিবন্ধী মানুষদের সকল ক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। সরকারের দেয়া সুযোগ সুবিধা গ্রহণ করে সুস্থ সবল মানুষের মত প্রতিবন্ধীদের মধ্যে মেধা বিস্তার বৃদ্ধি হচ্ছে। তারা দেশের আগামীর সম্পদ। শিক্ষা অর্জন করে তারা সকল ক্ষেত্রে নেতৃত্ব দিবে।
তিনি প্রতিবন্ধীদের সেবা ও জীবন মান উন্নয়নে মরহুম রজব আলী খান নজিবের হাতে গড়া সংগঠন জিডিএফ সিলেটের সকল মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি এ সংগঠন মত অন্যান্য সংগঠন ও সমাজের বিত্তবানদের প্রতিবন্ধীদের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।অতিরিক্ত ডিআইজি পরিতোষ ঘোষ আজ ২৭ ফেব্রুয়ারি শনিবার বিকালে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ কার্যালয়ে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জিডিএফ’র চেয়ারম্যান কবির আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিডিএফ’র মহাসচিব-নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান।জিডিএফ’র ব্যবস্থাপক স্বপন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক সমাজসেবী রোটারিয়ান ওয়াহিদুর রহমান ওয়াহিদ, টিআইবি সিলেটের সভাপতি সমিক শহীদ জাহান, জিডিএফ’র ভাইস চেয়ারম্যান ও দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ.এম ইসরাঈল আহমদ। বক্তব্য রাখেন দৃষ্টি প্রতিবন্ধী অটিস্টিট বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া নাসরিন, সমাজসেবী রোমানা বেগম, প্রতিবন্ধী নাগরিক পরিষদের সিনিয়র সহ সভাপতি সৈয়দ আলমগীর হোসেন।
জিডিএফ’র পরিচিতি পাঠ করেন জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক নমিতা রাণী দে।উপস্থিত ছিলেন শিক্ষক সাবিনা ইয়াসমিন, ফজলে এলাহি সহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।শুরুতে পবিত্র কুরআত থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী কয়েছ মিয়া ও গীতা পাঠ করেন সমিরঞ্জন বিশ^াস।আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শিক্ষা সফরে রচনা প্রতিযোগিতা ও বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।প্রধান অতিথি আরো বলেন, প্রতিবন্ধী মানুষদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই তাদেরকে সমাজে মূল স্রোত ধারায় নিয়ে আসতে সরকারের পাশাপাশি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি:
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন