editor
প্রকাশিত: 2:11 PM, February 18, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটের কোম্পানীগঞ্জের কিশোর হৃদয় মিয়া (১৫) হত্যা মামলার আসামীকে ব্রাহ্মনবাড়ীয়ায় নবীনগর থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন কোম্পানীগঞ্জের টুকেরগাঁও গ্রামের মৃত হেবজো মিয়ার ছেলে। হৃদয় হত্যার পর থেকে আত্মগোপনে চলে যায় সাদ্দাম।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) কোম্পানীগঞ্জ থানার এসআই হিরক সিংহ প্রযুক্তি সহায়তায় ব্রাহ্মনবাড়ীয়া জেলার নবীনগর থেকে সাদ্দামকে গ্রেফতার করে পুলিশ। আজ (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সাদ্দামকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সিলেট জেলা পুলিশের কার্যালয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন। তিনি বলেন, গত ৩১ জানুয়ারি কোম্পানীগঞ্জ থানাধীন নয়াগাঙ্গেরপাড় ধলাই নদীর পাড় থেকে হৃদয় মিয়া নামের এক কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার রহস্য উদঘাটনের জন্য পুলিশের একাধিক টিম কাজ শুরু করে। এক পর্যায়ে নিহত কিশোর হৃদয়ের বন্ধু নয়ন ও রুহুল আমিনকে থানায় এনে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এসময় তারা পুলিশকে জানায় তাদের অপর বন্ধু সফরের সাথে হৃদয় কয়েকদিন ঘোরাফেরা করে। গত ১ ফেব্রুয়ারি পুলিশ হৃদয়ের বন্ধু সাদ্দাম হোসেনের নাম-ঠিকানা সংগ্রহ করে অভিযান চালালে তাকে পায়নি পুলিশ। পরে পুলিশ প্রযুক্তি সহায়তায় সাদ্দামকে ব্রাহ্মনবাড়ীয়া থেকে গ্রেফতার করে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন