editor
প্রকাশিত: 12:09 AM, February 19, 2021
বৈশি^ক মহামারি করোনা পরিস্থিতি ও বেকারী উপকরণের মূল্যবৃদ্ধির ফলে হিমশিম খেতে হচ্ছে ব্যবসায়ীদের। কোন উপায় না পেয়ে উৎপাদিত পণ্যের মূল্য বৃদ্ধি করতে যাচ্ছেন ব্যবসায়ীরা। সিলেটে শনিবার (২০ ফেব্রুয়ারি) থেকে বেকারীর সব ধরনের পণ্যে শতকরা ২০ভাগ দাম বৃদ্ধি করা হবে বলে বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুতকারক সমিতি সিলেট জেলা নেতৃবৃন্দ এ সিদ্ধান্ত জানান।বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুতকারক সমিতি সিলেট জেলার সভাপতি ছালেহ আহমদ চৌধুরী।
তিনি বলেন, ব্যবসায়ী বিভিন্ন সংকটের কারণে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন। এছাড়াও বেকারীর প্রতিটি পণ্য তেল, ময়দা, চিনির দাম অধিক করা হয়েছে। তাই আমরা বেকারীর প্রতিটি পণ্যে শতকরা ২০ভাগ দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছি।সমিতির সাধারণ সম্পাদক মুজিবুল হক চৌধুরী রুম্মান বলেন, বেকারীর এমন কোন উপকরন নেই যার মূল্য বাড়েনি। আমরা ব্যবসার পাশাপাশি পণ্যের মান সঠিক রাখতে বাধ্য হয়ে পণ্যের মূল্য বাড়িয়েছি। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ব্রেড, বিস্কুট ও কনফেকশনারী সহ প্রভৃতি মালামাল মূল্য বৃদ্ধি নির্ধারণে বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুতকারক সমিতি সিলেট জেলার এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) সিলেট নগরীর আম্বরখানাস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই জরুরী অনুষ্ঠিত হয়।বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুতকারক সমিতি সিলেট জেলার সভাপতি ছালেহ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও মুজিবুল হক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, করিম উল্লাহ হেলাল, নাবিদ এনাম চৌধুরী, আখছারুজ্জামান চৌধুরী, ফজলুল হক, মো. আব্দুল হান্নান, জাকির হোসেন, কামাল হোসেন, সৈয়দ গোলাম রব্বানী, কৃষ্ণ রায়, খাইরুল আলম, উজ্জল মিয়া, হারুনুর রশীদ, ইকবাল হোসেন চৌধুরী, জেবুল করিম চৌধুরী, গোলাম সোবহানী, কামরুল হামিদ, জহিরুল আলম, কামিনী ঘোষ, আশিক মিয়া, মাওলানা আজিজুর আহমদ, মো. বিল্লাল, জামাল মিয়া, মিজানুর রহমান, মুমিনুল ইসলাম, রাশেদুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি:
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন