admin
প্রকাশিত: 12:36 PM, February 21, 2021
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভা গত ২০ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৪টায় সিলেট নগরীর পুরান লেনে অবস্থিত ৫৩নং সমবায় ভবনস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত।
সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক এম. শফিকুর রহমান এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম মিঠুর পরিচালনায় অনুষ্ঠিত “একুশ মানে মাথা নত না করা” শীর্ষক আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, ’৫২-র বাংলা ভাষা আন্দোলনের মাধ্যমে বীর বাঙালিরা আত্মত্যাগের বিনিময়ে বিজয় ছিনিয়ে আনে। সেজন্য রাষ্ট্র ভাষা বাংলাকে জাগ্রত করে জাতিকে এগিয়ে যেতে মহান বিজয় পথ দেখায়।নেতৃবৃন্দ বলেন, ’৫২-তে ভাষা আন্দোলনের সংগ্রামকালে পাকিস্তানের জাতীয় ভাষা শুধু উর্দু ছিলো না।
এর পাশাপাশি বাংলা ভাষাভাষী নাগরিকরাও ছিলেন। তাদের অধিকাংশই বাংলায় কথা বলতেন। সভায় নেতৃবৃন্দ বলেন, সিলেটের অনেক ভাষাবিদ, ভাষা সৈনিক এবং ভাষা শহীদ রয়েছেন, যারা আজো সরকারি তালিকার বাইরে রয়েছেন। তাদের তালিকাভুক্ত করার দাবী জানানো হয়।
সভায় মহান বাংলা ভাষায় দেশের সকল আদালতে রায় লিখার দাবী জানানো হয়। সভায় ’৫২ ভাষা আন্দোলনে নিহত সকল বীর শহীদদের স্মরণে তাদের রূহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা প্রবাসী রফিকুল ইসলাম ময়না, পরিষদের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আব্দুস সাত্তার, সহ সভাপতি মাহবুবুর রহমান খালেদ, সমাজকর্মী তারেক আল মঈন, সদস্য কয়েছ আহমদ সাগর, কলামিস্ট তাজ উদ্দিন, সেলিম আহমদ সেলিম, মঈনুল ইসলাম, সফিক আহমদ, ওসমান গনি, সিরাজ উদ্দিন, হীরা মিয়া প্রমুখ।২১ ফেব্রুয়ারি সকাল ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। এতে সংশ্লিষ্ট সকলকে যথা সময় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়।বিজ্ঞপ্তি:
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন