editor

প্রকাশিত: 10:06 PM, February 21, 2021

কুলাউড়ায় যথাযোগ্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কুলাউড়ায় যথাযোগ্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
মৌলভীবাজার প্রতিনিধি:
কুলাউড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। আজ রবিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২-০১ মিনিটে মৌলভীবাজার-২ (কুলাউড়া)।
আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর পক্ষে কুলাউড়া শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়।এমপির পক্ষে পুস্পার্ঘ অর্পণে অংশ নেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া থানার ওসি বিনয় ভুষন রায়, এমপির সমন্বয়ক খায়রুল আলম কয়ছর, বিশেষ সহকারী শেখ রুহেল আহমদ, হোসেন মনসুর, নাহিদ চৌধুরী প্রমুখ। পরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্ব-স্ব কর্মকর্তারা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।প্রশাসনের পুস্পার্ঘ অর্পণ শেষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংঘটনের পক্ষ থেকে পুস্পার্ঘ অর্পণ সম্পন্ন করা হয়।
২১ ফেব্রুয়ারি সকাল ৭টায় ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে প্রভাতফেরী শহর প্রদক্ষিণ করে। সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলীর পরিচালনায় আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, কর্মধা চেয়ারম্যান এম এ রহমান আতিক, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক আতিকুর রহমান আখই, সাংবাদিক মিন্টু দেশওয়ারা ও মাহফুজুর রহমান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিরেন্দ্র কুমার সিংহ প্রমুখ। সভাশেষে কুলাউড়া শিল্পকলা একাডেমীর সম্পাদক অমলেন্দু চক্রবর্তী বিপুলের সঞ্চানলায় বেতারের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এছাড়া অনুষ্ঠানে কুলাউড়া শিশু একাডেমী আয়োজিত ও উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অ: দা:) মো. আবুল বাসার এর পরিচালনায় প্রতিবন্ধি ও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে সুন্দর হাতের লিখা, চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মধ্যে ৩০ জন শিশুদের মধ্যে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে