editor
প্রকাশিত: 4:50 PM, February 22, 2021
অনলাইন ডেস্ক
সিঙ্গাপুর ১০ হাজার এবং রোমানিয়া ২ হাজার বাংলাদেশি কর্মী নেবে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের এই তথ্য জানান। (২২ ফেব্রুয়ারি) রাতে দ্বিপাক্ষিক সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সেখানে আগামী ২৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে আগামী ২৬ অথবা ২৭ ফেব্রুয়ারি ঢাকায় ফেরার কথা রয়েছে তার।পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, করোনার সময় মধ্যপ্রাচ্যে অনেকে চাকরি হারিয়েছে। তবে নতুন নতুন চাকরির বাজার তৈরি হচ্ছে। সুখবর হচ্ছে, সিংগাপুর ১০ হাজার নতুন বাংলাদেশি শ্রমিক নেবে। রুমানিয়া নেবে ২ হাজার বাংলাদেশী শ্রমিক।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আসন্ন বৈঠকে সম্পর্কের সকল বিষয়েই আলোচনা করা হবে। আমরা যুক্তরাষ্ট্রের আরও বিনিয়োগ চাই।এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গত ১৮ ফেব্রুয়ারি সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের কাছ থেকে বাংলাদেশের হাইটেক পার্ক, বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং তথ্য-প্রযুক্তি খাতে (আইসিটি) আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ বন সুন্দরবন সংরক্ষণে এবং পানি সম্পদ ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের কারিগরি সহযোগিতা প্রয়োজন
।S/H(Ripa-5)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন