admin
প্রকাশিত: 8:14 PM, February 22, 2021
দক্ষিণ সুরমার বিশিষ্ট শালিসী ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ আলাউদ্দিন আহমদ (আলাই মিয়া) এর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের উদ্যোগে আজ (২২ ফেব্রুয়ারী) সোমবার বাদ আছর দরগাহে হযরত শাহ জালাল (রঃ) জামে মসজিদ প্রাঙ্গণে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,সিলেট ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জুনেদ আহমদ শওকত,সেক্রেটারী মুফতি আব্দুল খাবির,ওয়ার্ড আওয়ামীলীগের উপদেষ্টা আব্দুল করিম জুনু,দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা: গিয়াস উদ্দিন,সাধারণ সম্পাদক দি নিউ নেশন এর সিলেট ব্যুরোপ্রধান শফিক আহমদ শফি, হযরত খালিদ বিন ওয়ালিদ(রা:) মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু বক্কর সিদ্দিক সরকার,সিলেট ইসলামি রির্সাচ সেন্টারের শিক্ষক হাফিজ মাওলানা হোসাইন আহমদ চৌধুরী,শাহজালাল(রা:) দরগাহ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের কার্যকরি কমিটির সদস্য তানিমুল ইসলাম,রোটারী ক্লাব অব সিলেট সিটির পরিচালক (ক্লাব এন্ড ভোকেশনাল সার্ভিস) রোটাঃ আনিসুর রহমান, ,দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহমদ,সমাজসেবী জামাল আহমদ,আরিফ হোসাইন প্রমুখ।
মিলাদ শেষে দোয়া পরিচালনা করেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শাহ ইমাদ উদ্দিন নাসিরী।এদিকে মোঃ আলাউদ্দিন আহমদ (আলাই মিয়া) এর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে মরহুমের পরিবার বর্গের পক্ষ থেকে সোমবার রাতে দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ফরিদপুরস্থ নিজ বাড়ীতে মিলাদ, দোয়া মাহফিল ও কাঙ্গালীভোজের আয়োজন করা হয়েছে।উল্লেখ্য আলাউদ্দিন আহমদ যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ ও বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা এর সাধারণ সম্পাদক, জুয়েল আহমদ এর পিতা। তিনি ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারী নিজ বাড়িতে ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি:
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন