admin
প্রকাশিত: 9:40 PM, February 22, 2021
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বর্তমান আওয়ামী বাকশালী সরকারের পতন ঘঠাতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধতার বিকল্প নেই। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সরকারী ষড়যন্ত্র গণ-আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘঠানোর মাধ্যমে জবাব দিতে হবে।
তিনি আজ সোমবার বিকেলে নগরীর একটি হোটেলে সিলেট মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনিপর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সহ সভাপতি এডভোকেট ফয়জুর রহমান জাহেদ, এডভোকেট হাবিবুর রহমান, হুমায়ুন কবির শাহীন, সালেহ আহমদ খসরু, ফরহাদ চৌধুরী শামীম, জিয়াউর গনি আরেফিন জিল্লুর, রেজাউল হাসান কয়েছ লোদী, জিয়াউল হক, আব্দুর রহিম, ডা. নাজমুল হোসেন, সামিয়া বেগম চৌধুরী, নিহার রঞ্জন দে, বাপ্পু সেন, যুগ্ম সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী, এমদাদ হোসেন চৌধুরী, এডভোকেট আতিকুর রহমান সাবু, আলী হোসেন বাচ্চু, হুমায়ুন আহমদ মাশুক, সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সৈয়দ তৌফিকুল হাদী, মুর্শেদ আহমদ মুকুল, মাহবুব চৌধুরী, দপ্তর সম্পাদক রেজাউল করিম আলো, প্রচার সম্পাদক শামীম মজুমদার।সভাপতির বক্তব্যে নাসিম হোসাইন নতুন কমিটি গঠনের উদ্যোগে নেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। তিনি বলেন, আওয়ামী বাকশালী দুঃশাসনের বিরুদ্ধে সর্বস্তরের নেতাকর্মীদের রাজপথে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিজ্ঞপ্তি:
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন