editor
প্রকাশিত: 5:42 PM, February 23, 2021
নিজস্ব প্রতিবেদক
স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের পরীক্ষার জন্য আগামী ১৩ মার্চ হল খোলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী হলগুলো ১৭ মে’র আগে খুলবে না। একইসঙ্গে যেসব বিভাগে পরীক্ষা চলমান তা বিভাগের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে। তবে নতুন করে কোন পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে না।
আজ ( ২৩ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের জরুরি একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে উপাচার্য (ভিসি) ড. আক্তারুজ্জামান বলেন, এখনই হল খোলা হবে না। টিকা দেওয়ার পরই হল খোলা ও ক্লাস চালু হবে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলেও মহামারিতে জাতীয় সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে ১৭ মে হল খোলা হবে। ১৭ এপ্রিলের মধ্যে টিকার আওতায় আনা হবে।
এছাড়া ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিলেও যৌক্তিক কারণে হল খোলার বিষয়ে সরকার ও প্রশাসনের সিদ্ধান্তের প্রতি শিক্ষার্থীরা সম্মান প্রদর্শন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত একটি বিভাগের চেয়ারম্যান বলেন, হল খোলার একমাস আগে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর জন্য টিকার প্রাথমিক ডোজ নিশ্চিত করা হবে। যেসব বিভাগে পূর্বঘোষিত পরীক্ষা চলমান তা বন্ধ হবে না। তবে নতুন করে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে না।
বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান সভাপতিত্ব করেন।
S/H(Ripa-5)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন