editor
প্রকাশিত: 3:10 PM, October 18, 2025
সিলেট মহানগরীর প্রধান সড়ক ও জনবহুল এলাকায় হকারদের দখলদারিত্ব দীর্ঘদিন ধরেই নাগরিক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অনিয়ম ঠেকাতে এবার কঠোর অবস্থানে জেলা প্রশাসন। নতুন নির্দেশনায় নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় দিন-রাতের যেকোনো সময় হকারি ও অস্থায়ী দোকান বসানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আগামীকাল রবিবার (১৯ অক্টোবর) তারিখ থেকে সিলেট মহানগরীতে কার্যকর হচ্ছে জেলা প্রশাসনের নতুন নির্দেশনা।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, সিলেট-এর আদেশক্রমে জানানো হয়েছে- বন্দরবাজার, জিন্দাবাজার, লামাবাজার, তালতলা, আম্বরখানা ও চৌহাট্টাসহ নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ ও জনবহুল সড়কে দিনে ও রাতে কোনো ধরনের হকার বা অস্থায়ী দোকানপাট বসানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উক্ত নির্দেশ অমান্য করে কেউ যদি নির্ধারিত এলাকায় হকারি কার্যক্রম চালান, তবে প্রযোজ্য আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সিদ্ধান্তের মাধ্যমে সিলেট নগরীতে চলাচল নির্বিঘ্ন ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি জনদুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে।
জেলা প্রশাসন জানিয়েছে, নগরবাসীর সুবিধার্থে এবং পরিচ্ছন্ন নগর পরিবেশ গড়ে তুলতে সবার সহযোগিতা একান্তভাবে কাম্য।
সিলেট মহানগরীর প্রধান সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে জেলা প্রশাসনের এই উদ্যোগ কতটা সফল হয়, এখন সেটিই দেখার বিষয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন