editor
প্রকাশিত: 7:18 PM, February 27, 2025
সিলেটের সময় ডেস্ক :: পৃথিবীব্যাপী অনেককেই দেখা যায় যারা ধর্মের জন্য এমনভাবে নিবেদিত হন, যা কিনা উদাহরণ হয়ে থাকে। সৃষ্টিকর্তার সান্নিধ্যের জন্য তাদের এই ত্যাগ ইতিহাসে হয়ে থাকে অনন্য।
ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হজ পালনের জন্য প্রতিবছর মক্কায় যান লাখো ধর্মপ্রাণ মুসলমান। আধুনিকতার বদৌলত আর উন্নত যোগাযোগ ব্যবস্থার ফলে হজ পালনের জন্য বিমানকে বেঁছে নেন মুসুল্লিরা। তবে এর ব্যতিক্রমও দেখা যায় কিছু।
হজে যাওয়ার জন্য এবার ব্যতিক্রমি এক উদ্যোগ নিয়েছেন স্পেনের তিন বন্ধু। আবদুল্লাহ হার্নান্দেজ, আবদুল কাদের হারকাসি এবং তারিক রদ্রিগেজ নামের এই তিন বন্ধু হজ পালনের জন্য স্পেন থেকে ঘোড়ায় চড়ে সৌদি আরবের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। স্পেন থেকে মক্কা পর্যন্ত আনুমানিক ৮ হাজার কিলোমিটার পথ তারা ঘোড়ায় চড়ে পারি দেবেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা আনাদোলুতে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গেছে, স্পেনের ওই তিন বন্ধু ঘোড়ায় চড়ে সৌদি আরবের দিকে যাচ্ছেন। ইসলাম গ্রহণের পর তাদেরই একজনের একটি প্রতিজ্ঞার কারণে এভাবেই তারা তাদের পবিত্র এই যাত্রা শুরু করেন।
স্পেন থেকে শুরু করে ৮ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে গেলে তাদের অতিক্রম করতে হবে, ইতালি, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা। এরপর মন্টিনিগ্রো, কসোভো, উত্তর মেসিডোনিয়া, বুলগেরিয়া, গ্রিস এবং তুরস্ক হয়ে সিরিয়ার মধ্য হয়ে সৌদি আরবে প্রবেশ করবেন তারা।
ঐতিহাসিক আরব সমাজে ঘোড়া ছিল একটি উপযুক্ত বাহন। যুদ্ধ থেকে শুরু করে উপঢৌকন কিংবা বাণিজ্যিক কাজে ঘোরার ব্যবহার দেখা যেত সব জায়গায়। তাছাড়া আরবের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে ঘোড়া ছিল একটি তেজি বাহন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন