editor

প্রকাশিত: 1:34 PM, March 20, 2021

বাংলাদেশি নারীদের বিয়ে করতে পারবে না সৌদি পুরুষেরা

বাংলাদেশি নারীদের বিয়ে করতে পারবে না সৌদি পুরুষেরা

2

অনলাইন ডেস্ক

2

নিজ দেশের পুরুষদের চারটি দেশের নারীদের বিয়ের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। সৌদি সংবাদমাধ্যমের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, এই চারটি দেশ হলো বাংলাদেশ, চাদ, মিয়ানমার ও পাকিস্তান। এছাড়া বিদেশি নারীদের বিয়ে করতে চাইলে এখন থেকে সৌদি পুরুষদের কঠোর নিয়মকানুন অনুসরণ করতে হবে।বেসরকারি হিসেব অনুযায়ী বর্তমানে পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার ও চাদের প্রায় পাঁচ লাখ নারী সৌদি আরবে বসবাস করছে। নিষেধাজ্ঞার কারণে এখন থেকে এসব নারীরা কোনও সৌদি পুরুষকে বিয়ে করতে পারবে না।
মক্কা পুলিশের পরিচালক মেজর জেনারেল আসাফ আল কুরাইশি মক্কা ডেইলি সংবাদমাধ্যমকে বলেছেন, বিদেশি নারীদের বিয়ের ক্ষেত্রে এখন কঠিন নিয়মকানুনের আওতায় আসতে হবে সৌদি পুরুষদের। বিদেশি নারীদের বিয়ে করা নিরুৎসাহিত করতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশিদের বিয়ের অনুমতি পাওয়ার আগে এখন থেকে অতিরিক্ত আনুষ্ঠানিকতা সারতে হবে সৌদি পুরুষদের।মক্কা পুলিশের পরিচালক আল কুরাইশি জানান, কোনও সৌদি পুরুষ কোনও বিদেশি নারীকে বিয়ে করতে চাইলে প্রথমে সংশ্লিষ্ট দেশের সরকারের অনুমতি নিতে হবে আর বিয়ের আবেদন সরকারি মাধ্যমে পেশ করতে হবে। ওই কর্মকর্তা জানান, আবেদনকারীকে অবশ্যই ২৫ বছরের বেশি বয়সী হতে হবে আর আবেদনের সঙ্গে স্থানীয় জেলা মেয়রের স্বাক্ষর করা বিভিন্ন নথিপত্র উপস্থাপন করতে হবে।  এছাড়া আবেদনকারী ইতোমধ্যে বিবাহিত হলে তাকে আবেদনের সঙ্গে একটি হাসপাতালের প্রতিবেদন উপস্থাপন করতে হবে যাতে বলা থাকবে তার স্ত্রী হয় অক্ষম, না হয় কোনও মারাত্মক রোগে ভুগছেন কিংবা তিনি সন্তান জন্মদানে অক্ষম।

2

অনলাইন ডেস্ক(রিপা-৬)

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা

সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা

6 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

1 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ

3 পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘রোটারি ক্লাব অব

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

4 শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

8 যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

5 প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

5 সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 5 শনিবার

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী সরানোর অভিযোগ

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী সরানোর অভিযোগ

1 সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 8 এই

1
7