editor
প্রকাশিত: 6:29 PM, August 25, 2024
নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরীর পদত্যাগ দাবী করেছেন শিক্ষার্থীরা।
প্রধান শিক্ষকের পদত্যাগ দাবী করে রবিবার সকাল ১১টার দিকে স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ করেন তারা। পরে তারা লাখাই বামৈ সড়ক অবরোধ করে আগুণ ধরিয়ে দেয়া হয়।
এসময় সড়কের দু’পাশে আটকা পড়ে অনেক যানবাহন। তীব্র ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষদের। খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
জানা গেছে, বামৈ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরী এর বিরুদ্ধে শিক্ষার্থীর কাছ থেকে নানা অজুহাতে অতিরিক্ত টাকা আদায়সহ স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠে। মাসুক মিয়া নামে এক ভোক্তভুগির শিক্ষার্থীর পিতা সম্প্রতি বিধিমালা বহির্ভূত টাকা দাবীর অভিযোগ এনে একটি লিখিত অভিযোগও দায়ের করেন। গত ১৫ জুলাই লিখিত অভিযোগটি উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর দায়ের করা হয়। এরই প্রেক্ষিতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে মাঠে নামেন শিক্ষার্থীরা। স্কুল প্রাঙ্গণে বিক্ষোভের পর তারা লাখাই বামৈ সড়ক অবরোধ করে আগুণ ধরিয়ে দেয়।
অভিযোগের বিষয়ে বার বার ফোন দিলেও বামৈ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরী ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা জানান, পুর্বের অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত রিপোর্ট পেলে এবং শিক্ষার্থীদের দাবীর বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন