admin

প্রকাশিত: 2:31 PM, December 26, 2020

হবিগঞ্জে বীজতলায় ‘কারেন্ট’ পোকার আক্রমণ, দিশেহারা কৃষকরা

হবিগঞ্জে বীজতলায় ‘কারেন্ট’ পোকার আক্রমণ, দিশেহারা কৃষকরা

হবিগঞ্জ প্রতিনিধি :

বীজতলা তৈরীর উপযুক্ত সময়ে কমেনি হবিগঞ্জের হাওরের পানি। ফলে নির্ধারিত সময়ে কৃষকরা তৈরি করতে পারেননি বীজতলা। এ নিয়ে দুশ্চিন্তর শেষ ছিল না তাদের। পরবর্তীতে সেই হতাশা কাটিয়ে উঠলেও নতুন করে ‘মরার উপর খাড়ার ঘা’ পড়েছে তাদের।
অনেক কষ্টে তৈরী করা বীজতলায় এবার আক্রমণ করেছে ‘বাদামী গাছ ফড়িং বা কারেন্ট পোকা।’ উচ্চ ক্ষমতা সম্পন্ন কীটনাশকেও নির্মূল হচ্ছে না এসব পোকা। একাধিকবার বীজতলা তৈরী করেও রেহাই পাচ্ছেন না এই পোকার আক্রমণ থেকে।
এ অবস্থায় কৃষকরা হথাশ হয়ে পড়েছেন। এ বছর ধানের চারার অভাবে বিপুল পরিমোণ বোরো জমি অনাবাদি থাকার আশঙ্কা করছেন তারা।
তবে কৃষিকদের ক্ষতির বিসয়টি স্বীকার করতে চায় না কৃষি বিভাগ। তাদের দাবি, সামান্য কিছু জমিতে কারেন্ট পোকার আক্রমণ হয়েছে। কৃষি অফিস থেকে তাদের পরামর্শ দেয়া হচ্ছে।
জানা যায়, হাওর এলাকায় এ সময়ে কৃষকদের ধান রোপনে ব্যস্ত থাকার কথা। কিন্তু হাওরের পানি নামতে বিলম্ব হওয়ায় দেড়িতে তৈরী হয়েছে বীজতলা। তুলনামূলক উচু জমিতে বীজতলা তৈরি করায় সেগুলোতে শুরু হয়েছে এক ধরনের পোকার আক্রমণ। যাকে বলা হয় ‘বাদামী গাছ ফড়িং বা কারেন্ট পোকা’।
একদফা আক্রমণের পর কৃষকরা পুণরায় বীজ বপন করেন। কিন্তু আবারও সেই বীজতলা একই ধরণের পোকার আক্রমণ শুরু হয়েছে।
এ পোকার আক্রমণে রোপন করার মত চারা তৈরি হয়নি কোন বীজতলায়। ছোট ছোট এই পোকা খেয়ে ফেলছে চারা। কৃষকরা প্রয়োগ করছেন বিভিন্ন ধরনের কীটনাশক। কিন্তু এতেও কাজ হচ্ছে না।
খোঁজ নিয়ে জানা যায়, এই পোকার সবচেয়ে বেশি আক্রমণ হয়েছে বানিয়াচং উপজেলায়। এছাড়াও লাখাই, আজমিরীগঞ্জ বাহুবল ও নবীগঞ্জ উপজেলাতেও আক্রমণ করেছে ছোট এই পোকাটি।
বানিয়াচং উপজেলার সুবিদপুর গ্রামের কৃষক মঙল সরকার অভিযোগ করে জানান, হাওরে এ পোকার আক্রমনের সাথে এর আগে পরিচিত নন তারা। ফলে কিভাবে এরকম পোকার আক্রমণ থেকে রেহাই পাওয়া যায়, সে ব্যাপারে কোন পরামর্শ বা সরকারী সহযোগীতা পাওয়া যাচ্ছে না।
একই উপজেলার কবিরপুর গ্রামের কৃষক আব্দুল কবির বলেন, ‘আমি ১২ খের (২৮ শতকে এক খের) জমি করেছি। এ জমি রোপন করতে ৫২ শতক জমিতে বীজতলা তৈরী করেছি। কিন্তু পোকার আক্রমণের কারণে একটা জমিও রোপন করতে পারব না। বাহির থেকে চারা কিনে আনতে হবে।’

একই গ্রামের কৃষক মো. তৈয়ব উল্যাহ বলেন, ‘আমাদের গ্রামের অধিকাংশ কৃষকেরই বীজতলা নষ্ট হয়ে গেছে। এখন কিনে এনে জমি রোপন করতে হবে। আর যদি চারা কিনতে না পাওয়া যায় তাহলে জমি পতিত থাকবে।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এ বছর হবিগঞ্জ জেলায় ১ লক্ষ ২০ হাজার ৯শ’ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যে জমি রোপন করতে বীজতলার প্রয়োজন হবে প্রায় ৫ হাজার ৫২৮ হেক্টর জমির। সেখানে এ বছর জেলায় বীজতলা তৈরী হয়েছে ৬ হাজার ৫ হেক্টর জমিতে। অর্থাৎ অতিরিক্ত বীজতলার পরিমাণ ৯৭২ হেক্টর।
তাদের দাবি, এ বছর কৃষকদের সরকারিভাবে অতিরিক্ত বীজ দেয়ার কারণে বেশি পরিমাণে বীজতলা তৈরী হয়েছে। জেলায় ৭০ হাজার কেজি বীজ সরকারিভাবে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে।
এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তমিজ উদ্দিন বলেন, ‘কৃষকরা যেভাবে অভিযোগ করছে সেভাকে ক্ষতি হয়নি। পোকার আক্রমণ শুরু হওয়ার সাথে সাথেই কৃষি অফিস থেকে সরকারিভাবে স্প্রে করা হচ্ছে। এছাড়া কৃষকদেরও বিভিভাবে পরামর্শ দেয়া হয়েছে। যে কারণে ক্ষতি তেমন হয়নি।’
তিনি বলেন, ‘যেহেতু চাহিদার চেয়ে বেশি বীজতলা তৈরী হয়েছে। সেহেতু কিছু ক্ষতি হলেও কৃষকরা সংকটে পড়বেন না।’

 

S/H-(Sultana-3)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন