editor
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২০
হবিগঞ্জ সদর উপজেলার কাকুয়াকান্দি বিলে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় ১৩ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
রোববার (১ নভেম্বর) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী ।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কাকুয়াকান্দি বিলে মাছ ধরা নিয়ে কাকুয়াকান্দি গ্রামের মৃত বিলাল মিয়ার ছেলে বারিক মিয়া ও একই গ্রামের মৃত কিসমত আলীর ছেলে মন্নান মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারী শিশুসহ অন্তত ২০ জন আহত হন।
আহতরা হলেন- জালাল মিয়া (৩৫), রাহেলা খাতুন (৩৮), কাসেম মিয়া (২০), ফয়সল আহমেদ (১৯), এমদাদুর রহমান (১৮), তাহির মিয়া (৬০), রেনু মিয়া (৪৫), মরম আলী (৫০), সোহাগ মিয়া (২৪), সমছু মিয়া (৫০), কাউছার আহমদ (২৬), আব্দুল আউয়াল (৫০), বদরুল আলমকে (১৭) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
থানার ওসি মো. মাসুক আলী বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
5 সিলেট বিভাগে হামের প্রকোপ দিন দিন আশঙ্কাজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও
7 “টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স” এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার নিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি
5 সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি
2 সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
7 সিলেটসহ দেশব্যাপী কন্যা শিশু ফাহিমা, রামিসার মতো ধর্ষণ, খুন এবং হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে
8 সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের
3 সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের
5 রামিসা, ফাহিমা ধর্ষণ, র্যাব সদস্য ইমন আচার্য খুন, প্রাতিষ্ঠানিক দূর্নীতির দমন সন্ত্রাস নৈরাজ্য ও আইনশৃংখলার অবনতির প্রেক্ষিতে রোববার (২৪