editor
প্রকাশিত: 5:00 PM, October 23, 2021

লাখাই থানা, হবিগঞ্জ
হবিগঞ্জ প্রতিনিধি ::
হবিগঞ্জের লাখাইয়ে এক স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে শাকিল মোল্লা নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে লাখাই থানা পুলিশ।
এছাড়া শুক্রবার সকালে ধর্ষণের শিকার ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রেফতারকৃত শাকিল মোল্লা উপজেলার মোড়াকড়ি দিঘীরপাড় গ্রামের ছুরুক মোল্লার ছেলে। সে মোড়াকড়ি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। ধর্ষণের শিকার কিশোরীও এইক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
লাখাই থানার ওসি মো. সাইদুল ইসলাম জানান, গত ১৪ অক্টোবর ভুক্তভোগী কিশোরী গ্রামের রাস্তা দিয়ে তার এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিল। এ সময় শাকিল ওই কিশোরীর মুখ চেপে রাস্তা থেকে তুলে পার্শ্ববর্তী একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। কিন্তু লোকলজ্জার ভয়ে ওই ছাত্রী বিষয়টি কাউকে জানায়নি।
একপর্যায়ে শারীরিকভাবে সে অসুস্থবোধ করলে বৃহস্পতিবার বিকেলে ধর্ষণের বিষয়টি সে তার মাকে জানায়। তার মা বিষয়টি লাখাই থানাকে জানালে তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে শাকিলকে আটক করে। পরে রাতে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে লাখাই থানায় মামলা করলে পুলিশ শাকিলকে গ্রেফতার দেখায়। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
ডিএসএস / ২৩ অক্টোবর ২০২১ / আল-আমিন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন