admin
প্রকাশিত: 6:10 PM, December 31, 2020
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ প্রেসক্লাবের ২০২০ মেয়াদের বার্ষিক সাধারণ সভা এবং ২০২১ সালের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ বিকেলে ক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি ইসমাঈল হোসেনের সভাপতিত্বে সভায় রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক সায়েদুজ্জাম্মান জাহির।
পরে সভায় আলোচনায় অংশগ্রহণ করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ, রুহুল হাসান শরীফ, হারুনুর রশীদ চৌধুরী, মোহাম্মদ নাহিজ, গোলাম মোস্তফা রফিক, শোয়েব চৌধুরী, নির্মল ভট্টাচার্য্য রিংকু, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সৈয়দ রাসেল চৌধুরী, এখলাছুর রহমান খোকন, শফিকুল আলম চৌধুরী, শ্রীকান্ত গোপ, রাশেদ আহমদ খান, আলমগীর খান, এমদাদুল ইসলাম সোহেল ও আব্দুল হালীম।
সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট ও আয়-ব্যয়ের হিসাব সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। সভায় বার্ষিক আয়-ব্যয়ের অডিট রিপোর্ট পেশ করেন ক্লাবের সহযোগী সদস্য বাদল রায়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আব্দুর রউফ সেলিম ও গীতা পাঠ করেন শ্রীকান্ত গোপ।
২০২১ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচিত নেতৃবৃন্দ হলেন- সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ (চ্যানেল আই ও বাংলাদেশ প্রতিদিন), সহ-সভাপতি নির্মল ভট্টাচার্য্য রিংকু (দৈনিক সবুজ সিলেট), সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ (মাছরাঙা টিভি), সহ-সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী (একাত্তর টিভি), কোষাধ্যক্ষ ফয়সল চৌধুরী (দৈনিক বাংলাদেশের খবর), দপ্তর ও প্রকাশনা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর (দৈনিক আজকের হবিগঞ্জ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মঈন উদ্দিন আহমেদ (দৈনিক হবিগঞ্জের মুখ)।
সদস্যরা হলেন- শামীম আহছান (দৈনিক খোয়াই), রুহুল হাসান শরীফ (ইউএনবি), শফিকুল আলম চৌধুরী (দৈনিক ভোরের কাগজ), রাসেল চৌধুরী (দৈনিক সমকাল), প্রদীপ দাশ সাগর (যমুনা টিভি), মো. ছানু মিয়া (মোহনা টিভি), আব্দুল হালীম (এটিএন বাংলা), ফজলে রাব্বী রাসেল (দৈনিক হবিগঞ্জের জননী), পদাধিকারবলে সদস্য ২০২০ মেয়াদের বিদায়ী সভাপতি মো. ইসমাইল হোসেন (দৈনিক স্বদেশবার্তা) ও বিদায়ী সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির (আরটিভি)।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন