editor
প্রকাশিত: 12:26 PM, August 15, 2026
সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে।
স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীদের অভিযোগ, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গোপনে ও প্রকাশ্যে এই বিশাল চোরাচালান সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে তিন গডফাদার এয়াহিয়া, নুরুল এবং আমিন মোল্লা।
এই সিন্ডিকেটের হাত ধরে প্রতিদিন কোটি কোটি টাকার ভারতীয় নামীদামী ব্র্যান্ডের কসমেটিকস, দামি শাড়ি ও বিভিন্ন ধরনের অবৈধ মালামাল হরিপুর রুট দিয়ে সরাসরি সিলেট মহানগরীর লালাদিঘীর পাড়, জিন্দাবাজার ও বন্দরবাজারে সরবরাহ করা হচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, বর্তমানে তাদের চোরাই মালের সবচেয়ে বড় অংশটি খালাস করা হচ্ছে লালাদিঘীর পাড় এলাকায়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে এই চক্রটি অত্যন্ত চতুর ও অভিনব কৌশল অবলম্বন করছে। ভারত থেকে আনা অবৈধ পণ্যগুলো কোনো বড় কার্টন বা সন্দেহজনক বস্তায় না ভরে সাধারণ শপিং ব্যাগে পরিবহন করা হচ্ছে। ফলে দূর থেকে সাধারণ ক্রেতা বা যাত্রী মনে হওয়ায় মহাসড়কের চেকপোস্টে কোনো সন্দেহ তৈরি হয় না। এই কৌশল কাজে লাগিয়ে হরিপুর থেকে অনায়াসেই প্রতিদিন অবৈধ পণ্য পৌঁছাচ্ছে নগরীতে।
হরিপুর রুট হয়ে আসা ভারতীয় পণ্যের প্রধান ট্রানজিট পয়েন্ট হয়ে উঠেছে লালাদিঘীর পাড় এলাকা। এখানকার কিছু নির্দিষ্ট গোপন গোডাউন ও অসাধু ব্যবসায়ীদের মাধ্যমে মুহূর্তের মধ্যে কসমেটিকস ও শাড়ি খুচরা বাজারে ছড়িয়ে পড়ে। এতে একদিকে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে চরম লোকসানের মুখে পড়ছেন বৈধ ব্যবসায়ীরা।
সিলেট নগরীর লালাদিঘীর পাড় এলাকায় অতীতে ঘটে যাওয়া এক বড় অভিযানের বিস্ফোরক তথ্য এবার সামনে এসেছে। সে সময় অভিযান চালিয়ে মালামালসহ কেবল মাঠপর্যায়ের ‘চুনোপুঁটি’ বা বহনকারীদেরই গ্রেফতার করা হয়েছিল।
অনুসন্ধানে উঠে এসেছে, তৎকালীন সময়ে মূল মাস্টারমাইন্ড এহিয়া, নুরুল ও আমিন মোল্লা চক্রকে মামলার এজাহার থেকে বাঁচাতে প্রাথমিক ধাপে ১ লক্ষ টাকার গোপন লেনদেন হয়েছিল। বিপুল অঙ্কের এই অর্থ অসাধু আইনি কর্মকর্তা বা প্রভাবশালী মহলের পকেটে গেছে বলে ধারণা করা হচ্ছে, যার মাধ্যমে সুকৌশলে এজাহার থেকে কেটে ফেলা হয়েছিল মূল হোতাদের নাম।
হরিপুরের স্থানীয় বাসিন্দারা জানান, এই তিন গডফাদারের রয়েছে নিজস্ব ‘লাইনম্যান’ নেটওয়ার্ক। মহাসড়ক ও বিভিন্ন পয়েন্টে প্রশাসনের টহল বা চেকপোস্টের খবর আগেভাগেই চোরাকারবারিদের কাছে পৌঁছে দেয় তারা। ফলে মূল হোতারা সবসময় পর্দার আড়ালেই থেকে যায়।
এসব ঘটনার প্রেক্ষিতে হরিপুর ও সিলেটের ব্যবসায়ী সমাজে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। সীমান্ত চোরাচালান পুরোপুরি বন্ধ করতে এবং রাজস্ব ক্ষতি ঠেকাতে অবিলম্বেই এয়াহিয়া, নুরুল ও আমিন মোল্লার মতো চিহ্নিত গডফাদারদের আইনের আওতায় এনে র্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ কঠোর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
8 একটি ঘর। একটি পরিবার। তিনটি প্রাণ। আর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গত বুধবার (১২ আগস্ট) সকালে সবকিছু যেন ওলটপালট
2 সিলেটের শাহপরাণ থানাধীন ৩৪ নম্বর ওয়ার্ডে সরকারি খাস জমি দখল, বিক্রি, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং ও মাদক কারবার পরিচালনার
1 সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল ও
6 সিলেটের দক্ষিণ সুরমায় রেলওয়ের ওয়াগন ট্রেন থেকে প্রতি সপ্তাহে আনুমানিক দুই হাজার লিটার সরকারি জ্বালানি তেল চুরির এক ভয়াবহ
5 রাজনীতি কিংবা ক্ষমতার পটপরিবর্তন কোনো কিছুই দমাতে পারছে না সিলেটের কোম্পানীগঞ্জের আলোচিত ‘বালু ও পাথরখেকো’ চক্রকে। 6 একাধিক মামলার
2 সরকারি নিলামের নথিপত্র বা ‘ওকশন পেপার’ জালিয়াতি করে মাদক ও ভারতীয় মালামাল চোরাচালানের এক অভিনব ও চাঞ্চল্যকর চক্রের সন্ধান
2 জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর “সর্বহারা” কাব্য গ্রন্থের শতবছর উদযাপন করে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর। শুক্রবার সকাল ১১টায় ছাতক
8 বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন সিলেট জেলা ব্যবসায়ী