editor
প্রকাশিত: 4:40 PM, January 20, 2021
গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের পাঁচমাইলস্থ বরায়া উত্তরভাগে হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন সিলেট এর উদ্যোগে শিল্প উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান গত ১৭ জানুয়ারি রবিবার সকাল ১০টায় সংস্থার হল রুমে অনুষ্ঠিত হয়।
শিল্প উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর শিল্প সহায়ক কেন্দ্র সিলেটের উপ-মহাব্যবস্থাপক (ভাঃ) প্রকৌশলী ম. সুহেল হাওলাদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি সময় উপযোগী বিভিন্ন নির্দেশনা ও উৎসাহ মূলক বক্তব্য প্রদান করেন।
হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা আশফাক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও শিল্প নগী কর্মকর্তা মোঃ তোফায়েল আহমদের পরিচালনায় শিল্প উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার সহ সভাপতি নারী উদ্যোক্তা ছালেহা বেগম, অফিস সহকারী মুন্নি বেগম, এডভোকেট জাফরান জামিল, সেলাই প্রশিক্ষক সাম্মি আক্তার প্রমুখ।
৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্সে ২৫ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়