editor
প্রকাশিত: 5:02 PM, September 13, 2020
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ১১টি উপজেলাই বর্ষায় নাও হেমন্তে পাও, হাওর অধ্যুষিত এ অঞ্চলের গ্রাম থেকে ইউনিয়ন ও উপজেলায় চলাচলের বর্ষার মৌসুমে উন্নত কোন সড়ক পথ নেই। যে সব সড়ক পথ রয়েছে বর্ষার মৌসুমে পানিতে থৈ থৈ করে এ সময় এই সড়ক পথে চলাচল করা যায় না।
এ অঞ্চলের সাধারণ মানুষ জুন থেকে নভেম্বর ৬ মাস তাদের নিত্য প্রয়োজনী কাজে হাট-বাজার গ্রাম-ইউনিয়ন-উপজেলায় স্কুল, কলেজে, মাদরাসায় চলাচলের একমাত্র ভরসা নৌপথ। এ বছরে জুলাই আগস্ট ২ মাসে নৌপথের দুর্ঘটনায় ৫ জনের প্রাণহানি ঘটে, এদের মধ্যে ৩ জন তাহিরপুর ২ জন ধর্মপাশা উপজেলায় এছাড়া ৫ আগস্ট নেত্রকোনা মদন উপজেলায় একটি হাওরে নৌকা ডুবে ১৭ জনের প্রাণহীন ঘটে। প্রতি বছরই এমন দুর্ঘটনার খবর পাওয়া যায়।
জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের মশলঘাট গ্রামের বাবুল মিয়া বলেন, আমরা হাওর এলাকার মানুষ। হাওরের বৈরী আবহাওয়া সঙ্গে লড়াই করেই বড় হয়েছি। নৌকা ডুবি হলে প্রাকৃতির ওপর দোষ চাপাই। প্রাকৃতির ওপর না চাপিয়ে নৌ দুর্ঘটনা বন্ধ করতে চাইলে, প্রকৃতির অনুকুলে পরিকল্পনা করা, নৌকার ফিটনেস ও ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল বন্ধ করতে হবে।
সুনামগঞ্জ জেলা প্রশাসক আব্দুল আহাদ বলেন, নৌ দুর্ঘটনার প্রতিরোধের জন্য সকল ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের। নৌকার ফিটনেস যাচাই, যাত্রীধারণ ক্ষমতা ও লাইফ জ্যাকেট আছে কি না তা নৌকার মাঝিদের নিশ্চিত করতে। যান্ত্রিক যানবাহন নৌ নিয়ম-নীতি মধ্যে চালানো হচ্ছে কিনা সেই লক্ষে নিয়মিত মোবাইল কোট করা হচ্ছে, নৌ নিয়ম-নীতির অনিয়মে শাস্তি বা দন্ড প্রদান করা হচ্ছে। নৌকা ডুবিতে যাদের প্রানহানি ঘটেছে জেলা প্রশাসন থেকে তাদের ঢেউটিন ও ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হচ্ছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে