editor
প্রকাশিত: 4:31 PM, September 1, 2020
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
বুরাইয়া কামিল (এম.এ) মাদরাসার সাবেক আরবি প্রভাষক, দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট প্রধান কেন্দ্রের সম্মানিত উস্তাদ, হাজার হাজার আলিম-ক্বারী ছাহেবদের উস্তাদ, প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা মোঃ আব্দুল কাদির ঘোড়াডুম্বুরী (বুরাইয়ার হুজুর) এর জানাযার নামাজ দাফন সম্পন্ন হয়েছে।
মরহুমের অসিয়াত মোতাবেক আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ. এর ছোট ছাহেবজাদা মাওলানা হুছামুদ্দীন চৌধুরী জানাযার নামাজে ইমামতি ও দু’আ পরিচালনা করেন।
ঘোড়াডুম্বুর হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা ছাদিকুর রহমান সিরাজী ও সহ-সুপার মাওলানা নাজমুল হুদা মিছবাহ এর যৌথ পরিচালনায় জানাযা পুর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ. এর সুযোগ্য ছাহেবজাদা ও বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী, সৎপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান,বুরাইয়া কামিল এম.এ মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, সৎপুর কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা ছালেহ আহমদ বেতকোনী, রাখালগঞ্জ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শেহাব উদ্দিন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা হুমায়ুনুর রহমান লেখন, দশপাইকা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুখলিছুর রহমান, পালপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দীক, হাউসা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আজিজ আহমদ সাহেব, বুরাইয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা নুরুর রহমান, বুরাইয়া কামিল মাদরাসার সাবেক ছাত্র মাওলানা আফজল খান সিরাজী, মাওলানা সৈয়দ বদরুল আলম, মাওলানা শফিক আহমদ, মাওলানা আবু হানিফা, মাওলানা জহীর মুহাম্মদ, মরহুমের বড় ছেলে আবু হেনা মোঃ ইয়াসিন ও ভাতিজা আবু সাঈদ মোঃ ইয়াহইয়া প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন ফুলতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম, উপাধ্যক্ষ মাওলানা মাহমুদ হাসান চৌধুরী রায়হান, সৎপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোঃ নোমান, উপাধ্যক্ষ মাওলানা ছালিক আহমদ, জালালপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জ.উ.ম আবুল মুনঈম, সুবহানীঘাট কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মোঃ কুতবুল আলম, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলান মঈনুল ইসলাম পারভেজ,
লতিফি হ্যান্ডস’র ম্যানেজিং ডিরেক্টর মাওলানা গুফরান আহমদ চৌধুরী, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া’র কেন্দ্রীয় সভাপতি আকতার হোসেন জাহেদ, সহ-সভাপতি মুহিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুজতাবা হাসান চৌধুরী নোমান, বুরাইয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আবু ছালেহ মোঃ নিজাম উদ্দিন, রসুলগঞ্জ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু ইউসুফ মোঃ মানিক, আক্তাপাড়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাও ময়নুল হক্ব, আল-ইসলাহ সুনামগঞ্জ শাখার সভাপতি মাওলানা আবু তাহির মোঃ খালিদ, সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ,উমেদনগর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুর হুসেন,সিচনী হাফিযিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিয শাহজাহান, শফিকুল ইসলাম রাহীন প্রমুখ।
6 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি
8 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।
6 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত
6 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক
5 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
6 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়
8 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন
8 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’