editor
প্রকাশিত: 8:24 AM, October 1, 2020
বিয়ানীবাজার প্রতিনিধি:-
বিয়ানীবাজার উপজেলার ৩নং দুবাগ, ৫নং কুড়ার বাজার ইউনিয়ন ও ৪নং শেওলা ইউনিয়ন এর কোনা শালেশ্বর, বালিঙ্গা, শালেশ্বর, দিগলবাক, কাকরদি ও ঢেউনগর গ্রামকে কুশিয়ারা নদীর ভাঙ্গনের করাল গ্রাস থেকে রক্ষার দাবীতে কুশিয়ারা নদী ভাঙ্গন রোধ কমিটি কোনা শালেশ্বর বিয়ানীবাজারের উদ্যোগে এক মাননববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বিয়ানীবাজার উপজেলার ৩নং দুবাগ, ৫নং কুড়ার বাজার ইউনিয়ন ও ৪নং শেওলা ইউনিয়ন এর কোনা শালেশ্বর, বালিঙ্গা, শালেশ্বর, দিগলবাক, কাকরদি ও ঢেউনগর গ্রামকে কুশিয়ারা নদী ক্রমাগত ভাঙ্গনের মুখে এসব গ্রামের অস্তিত্ব বিলীনের সম্মুখীন হয়েছে। বক্তারা বলেন, কয়েকশ বছর ধরে এই খরস্রোতা কুশিয়ারা নদীর মানুষের কয়েক হাজার একর আবাদিজমি গ্রাস করেও মাথা গোঁজার ঠাই টুকুও কেড়ে নিয়েছে। এসব কারনে অনেকে বাড়িঘর নির্মাণ করে অন্যত্র চলে গেছে। এর মধ্যে যারা নিন্মবিত্ত দিনমজুররা তাদের সহায় সম্বল ও মাথা গোঁজার শেষ সম্বল টুকু হারিয়ে অন্যের জায়গায় আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে। গ্রামে অন্য জমিতে আশ্রয় না পেয়ে শহরের কলোনিতে আশ্রয় গ্রহণ করে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। গ্রামবাসী কাছে দ্রুত বাধ নির্মান ও নদী শাষন করে তাদের অস্তিত্ব রক্ষা করার জন্য এবং হাজার হাজার গ্রামবাসীকে রক্ষা করতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সহ সংশ্লিষ্ট দফতরের সুদৃষ্টি কামনা করছি।
কুশিয়ারা নদী ভাঙ্গন রোধ কমিটি আহ্বায়ক আলী আক্তার উজ জামান চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪নং শেওলা ইউপির সাবেক চেয়ারম্যান আখতার হোসেন খান জাহেদ, বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আলী ওয়াসিকুল জামাল অনি, বালিঙ্গা হাই স্কুল কমিটির সহ সভাপতি মাসুদ আহমদ খান, শাওন আহমদ চৌধুরী, ইরাদ চৌধুরী, সাবেক সেনা কর্মকর্তা জমির আহমদ, মাওলানা আব্দুল হামিদ, রেজুয়ান হোসেন, দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শাহীন আহমদ, ফয়জুল হক, শাহী চৌধুরী, তরুণ আহমদ প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন