editor

প্রকাশিত: 5:49 PM, January 1, 2025

হাজী মোহাম্মদ চুনু মিয়া মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

হাজী মোহাম্মদ চুনু মিয়া মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

হাজী মোহাম্মদ চুনু মিয়া মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ও বুধবারী বাজার ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় গরীব অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকাল ১১টায় বুধবারী বাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবারী বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা, হাজী মোহাম্মদ চুনু মিয়া মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান স্পেন প্রবাসী হানুর ইসলাম ইমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী কিবরিয়া ইসলাম ও  যুক্তরাজ্য প্রবাসী ওয়াদুদ আহমদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের সম্পদের ওপর গরীব অসহায় মানুষের হক রয়েছে। তাই আমাদের সবার উচিত সাধ্যমতো গরীব মানুষের পাশে দাঁড়ানো। গরম কাপড়ের অভাবে অনেক অসহায় মানুষ এই শীতে নিদারুণ কষ্ট পাচ্ছেন। তাদের কষ্ট লাঘবে  হাজী মোহাম্মদ চুনু মিয়া মেমোরিয়াল ট্রাস্ট এগিয়ে এসেছে। বক্তারা আরো বলেন, বুধবারী বাজার ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মরহুম হাজী মো. চুনু মিয়া আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তিনি সবসময় গরীব-অসহায় মানুষের কথা চিন্তা করে তাদের পাশে থেকেছেন। তাঁর সুযোগ্য সন্তান স্পেন প্রবাসী হানুর ইসলাম ইমন পিতার পদাঙ্ক অনুসরণ করে ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করছেন। তার এই মহতী কার্যক্রম অত্যন্ত প্রশসনীয় উল্লেখ করে বক্তারা ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহবান জানান।

বুধবারী বাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এনাম উদ্দিনের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণকালে বক্তব্য রাখেন ইউপি সদস্য হেলাল উদ্দিন খান, সামছুল আলম কয়েছ, মো. আতিকুর রহমান, মো. আবুল কাসেম, মো. জাহেদুর রহমান মৌলা, মো. উস্তার আলী, সালমান কাদের, মো. হাবিবুর রহমান সারুক, মোছা. আয়ারুন নেছা, আফিয়া বেগম ও হাজেরা বেগম পাপিয়া, সাবেক ইউপি মেম্বার তাজুল ইসলাম, ইউপি সচিব ফয়জুল ইসলাম ফয়েজ, উদ্যোক্তা কামরুল হাসান টিপু ও মারুফা বেগম দিপা, হিসাব সহকারী দেবাশীষ দেব সহ এলাকার মুরুব্বী ও যুবসমাজের নেতৃবৃন্দ।

শীতবস্ত্র বিতরণ শেষে বুধবারী বাজার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে হাজী মোহাম্মদ চুনু মিয়া মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান স্পেন প্রবাসী হানুর ইসলাম ইমন ও  যুক্তরাজ্য প্রবাসী কিবরিয়া ইসলামকে সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়